‘টানা ষষ্ঠ ফাইনালের রেকর্ড আর কখনও হবে না’

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৩

সতীর্থদের সঙ্গে পিকের উচ্ছ্বাস রিয়াল মাদ্রিদকে হারিয়ে রেকর্ড টানা ষষ্ঠ কোপা দেল রে ফাইনালে উঠেছে বার্সেলোনা। স্প্যানিশ ফুটবলে এই রেকর্ডের পুনরাবৃত্তি আর কখনও হবে না বললেন জেরার্দ পিকে।

আগামী ২৫ মে টানা পঞ্চম ট্রফির লড়াইয়ে নামবে বার্সেলোনা। তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে বৃহস্পতিবার ভ্যালেন্সিয়া ও রিয়াল বেতিসের ম্যাচ শেষে।

২০১৫ সাল থেকে ফাইনালে চিরচেনা দল বার্সা। এবারও তার ব্যতিক্রম হয়নি। সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার ৩-০ গোলে জিতে নিশ্চিত করেছে ফাইনাল। শেষবার তারা স্প্যানিশ কাপের শিরোপা নির্ধারণী মঞ্চে হেরেছিল ২০১৪ সালে, রিয়ালের কাছে।

সবশেষ ক্লাসিকো জয়ের পর পিকে বলেছেন, ‘ষষ্ঠ ফাইনালে পৌঁছালাম। আমরা এমন কিছু অর্জন করেছি, যেটা কোপা দেল রেতে আবার কখনও হবে বলে আমার মনে হয় না।’

কয়েক বছর ধরে ফাইনালে উঠলেও উচ্ছ্বাস আগের মতোই আছে বার্সা ডিফেন্ডারের, ‘গত কয়েক বছরে আমরা এটা অনেকবার জিতেছি, কিন্তু আবারও জিততে চাই। ফাইনালে ওঠা সবসময় বিশেষ কিছু। লেভান্তে ও সেভিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয়ের পর এটা (মাদ্রিদ জয়)। গুরুত্বপূর্ণ একটা জয় ছিল। এখানে জেতা ও ফাইনালে পৌঁছা সবসময় সুখের।’

আগামী শনিবার লা লিগায় আবার রিয়ালের মুখোমুখি হবে বার্সা। ভেন্যু এই সান্তিয়াগো বার্নাব্যুতেই। জয়ের উচ্ছ্বাসে তাই ভাসতে চান না পিকে, ‘আমরা সৌভাগ্যবান যে এখানে অনেক ম্যাচ জিতেছি এবং তার কয়েকটি বড় ব্যবধানে। কিন্তু এই ম্যাচটি ছিল জটিল। তারা আমাদের চেয়ে বেশি পেছনে নেই (লিগে)। আমরা এখন আয়েশে থাকতে পারি না কারণ শনিবার ভালো নাও যেতে পারে। তবে আশা করি পরের ক্লাসিকোয় আমরা ভালো ফল পাবো।’

লিগে নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের (৫০) চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা (৫৭)। তাদের চেয়ে ৯ পয়েন্ট দূরে থেকে তিনে রিয়াল (৪৮)। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত