স্প্যানিশ কাপের ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০১৯, ১০:৩৮আপডেট : ০১ মার্চ ২০১৯, ১০:৪৭

রোদ্রিগোর একমাত্র গোলে জয় নিশ্চিত হয় ভ্যালেন্সিয়ার কোপা দেল রে’র ফাইনাল নিশ্চিত করেছে ভ্যালেন্সিয়া। বৃহস্পতিবার রাতে রিয়াল বেতিসকে ১-০ গোলে হারিয়ে ৩-২ অগ্রগামিতায় তারা উঠে গেছে ফাইনালে। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে আগেই ফাইনাল নিশ্চিত করা বার্সেলোনা।

রোদ্রিগোর একমাত্র গোলে ঘরের মাঠে ১-০ ব্যবধানে জিতেছে ভ্যালেন্সিয়া। বেতিসের মাঠ থেকে সেমিফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র করে আসায় ঘরের মাঠে সুবিধাজনক জায়গায় থেকে নেমেছিল তারা। গোলহীন প্রথমার্ধ শেষে ৫৬ মিনিটে ভ্যালেন্সিয়ার ফাইনাল নিশ্চিত করেন রোদ্রিগো।

তাতে ১১ বছর পর যে কোনও প্রতিযোগিতায় প্রথমবার ফাইনালে নাম লেখালো ভ্যালেন্সিয়া। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের জন্য অপেক্ষা করছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা, যারা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল।

এবার দিয়ে চতুর্থবারের মতো স্প্যানিশ কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। আগের তিনবারের লড়াইয়ে তাদের হারিয়ে দুইবার শিরোপা ঘরে তুলেছিল বার্সেলোনা। বিপরীতে কাতালানদের হারিয়ে একবার শিরোপা জেতার রেকর্ড আছে ভ্যালেন্সিয়ার। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের