মিয়ানমারকে হারালেই চূড়ান্ত পর্বে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৯, ১১:০৭আপডেট : ০১ মার্চ ২০১৯, ১১:১৯

অনুশীলনে বাংলাদেশের মেয়েরা আগের ম্যাচে ফিলিপাইনকে ১০ গোলে উড়িয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশের মেয়েরা। আজ (শুক্রবার) এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের বাছাইয়ের দ্বিতীয় পর্বের মিশনে বাংলাদেশের সামনে স্বাগতিক মিয়ানমার। মান্দালয়ের মান্দালার থিরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

এই ম্যাচ জিতলেই চূড়ান্ত পর্ব নিশ্চিত হবে মারিয়া-আঁখিদের। তাই জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ। আগের ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্স তাদের অনুপ্রেরণা। কোচ গোলাম রব্বানী ছোটনের কথায়, ‘এই ম্যাচটি আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এখানে আমরা এসেছি চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য। তাই স্বাগতিকদের বিপক্ষে আমাদের জিততেই হবে। আশা করছি মেয়েরা নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারবে।’

স্বাগতিকদের কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন ছোটন, ‘মিয়ানমার শক্তিশালী দল, এতে কোনও সংশয় নেই। তারাও ম্যাচটি জিততে চাইবে। কিন্তু আমরা তা হতে দেবো না। ৩ পয়েন্ট দরকার আমাদেরও। সর্বোচ্চ চেষ্টা থাকবে ম্যাচ জিতে মাঠ ছাড়ার।’

সহ-অধিনায়ক আঁখি খাতুনের কণ্ঠেও একই সুর, ‘আমরা মিয়ানমারের বিপক্ষে আরও ভালো ফুটবল খেলতে চাই। তাদের বিপক্ষে জিতে চূড়ান্ত পর্বে যেতে চাই।’

ফিলিপাইনের বিপক্ষে ৪ গোল করা স্ট্রাইকার তহুরা খাতুনের এই ম্যাচেও গোল চাই। তার বক্তব্য, ‘এই ম্যাচেও গোলের ধারাবাহিকতা ধরে রাখতে চাই, যেন দল জিততে পারে এবং আমরা পরের পর্বে যেতে পারি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের