বার্সার সঙ্গে ব্যবধান কমালো অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০১৯, ১২:০৫আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১২:০৭

মোরাতার গোলে জিতেছে অ্যাতলেতিকো লা লিগা শিরোপার দৌড়ে বার্সেলোনার সঙ্গে আবারও ব্যবধান কমালো ১০ জনের অ্যাতলেতিকো মাদ্রিদ। রবিবার আলভারো মোরাতার জোড়ায় ২-০ গোলে রিয়াল সোসিয়েদাদের মাঠে জিতেছে তারা।

কোকে লাল কার্ড দেখায় প্রায় শেষ ৩০ মিনিট একজন কম নিয়ে খেলেছে অ্যাতলেতিকো। তার আগেই দুই গোলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মাদ্রিদ ক্লাব।

গত সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে ক্লাবের প্রথম গোল করা মোরাতা ৩০ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে লক্ষ্যভেদ করেন। কোকের ফ্রি কিক থেকে তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন চেলসি থেকে ধারে খেলতে আসা এই স্প্যানিশ ফরোয়ার্ড।

প্রথমার্ধে প্রথম হলুদ কার্ড দেখা কোকে ৬২ মিনিটে দ্বিতীয়টি দেখে মাঠ ছাড়েন। তবে শেষ সময় পর্যন্ত নিজেদের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে অ্যাতলেতিকো। ২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। ৬০ পয়েন্টে শীর্ষে বার্সেলোনা।

শিরোপার দৌড়ে এখনই হাল ছাড়তে নারাজ মোরাতা, ‘সম্ভাব্য সব পয়েন্ট আমাদের জিততে হবে এবং আশা করি তারা (বার্সেলোনা) বেশ কিছু পয়েন্ট হারাবে। যতক্ষণ সুযোগ আছে আমরা লড়াই করবো।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী