অমূল্য গোলটি দেশের মানুষকে উৎসর্গ রবিউলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৯, ২২:১১আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:১৭

বাংলাদেশের জার্সিতে প্রথম গোল করে উচ্ছ্বসিত রবিউল (বাঁ থেকে চতুর্থ) গত বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠের সাফ ফুটবলে দলে জায়গা হয়নি রবিউলের হাসানের। পরের মাসে বঙ্গবন্ধু গোল্ডকাপে অবশ্য সুযোগ পেয়েছিলেন, কিন্তু নিজেকে মেলে ধরতে পারেননি। শনিবার ফিফা প্রীতি ম্যাচে সব হতাশা দূর করে জ্বলে উঠলেন তরুণ মিডফিল্ডার। তার দুর্দান্ত গোলে কম্বোডিয়ার মাঠে জয় পেয়েছে বাংলাদেশ।

অনেক দিন পর জয়ের আনন্দে বিভোর দেশের ফুটবলাঙ্গন। জয়ের নায়ক তো উচ্ছ্বসিত। ম্যাচশেষে অমূল্য গোলটি বাংলাদেশের মানুষকে উৎসর্গ করলেন রবিউল, ‘আন্তর্জাতিক ফুটবলে এটাই আমার প্রথম গোল। এই গোলের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সবার দোয়ায় গোল করতে পেরেছি। গোলটি দেশের মানুষকে উৎসর্গ করছি।’

প্রায় এক বছর আগে জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন জেমি ডে। ইংলিশ কোচের অধীনে বাংলাদেশের পারফরম্যান্স খারাপ নয়। তিনি কোচ হওয়ার পর অষ্টম ম্যাচে এটা চতুর্থ জয়। যদিও সাফ ফুটবলে প্রথম দুই ম্যাচ জিতেও গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি বাংলাদেশ। আর বঙ্গবন্ধু গোল্ডকাপে সেমিফাইনালে উঠলেও হেরে যায় ফিলিস্তিনের কাছে।

এই দুই টুর্নামেন্টে ব্যর্থতার কারণে কম্বোডিয়া ম্যাচের আগে বাংলাদেশকে নিয়ে খুব বেশি বাজি ধরার লোক ছিল না। কম্বোডিয়ায় যাওয়ার পর মাত্র দুই দিন অনুশীলনের সুযোগ পান ফুটবলাররা। তীব্র গরমে টার্ফের মাঠে খেলতেও সমস্যা হচ্ছিল।

তবে নমপেনের জাতীয় অলিম্পিক স্টেডিয়ামে কিক অফের পর সব সংশয় উড়িয়ে দিয়েছে লাল-সবুজ দল। শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ নষ্ট না করলে একাধিক গোলেও জিততে পারতো। অবশ্য ১-০ গোলে জিতলেও শিষ্যদের পারফরম্যান্সে খুশি জেমি ডে, ‘ম্যাচটা দারুণ উপভোগ্য ছিল। ছেলেরা অসাধারণ খেলেছে, তারা ভীষণ পরিশ্রম করেছে। কম্বোডিয়া কঠিন প্রতিপক্ষ। ওরা লং পাসে খেললেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আমাদের কাছে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের