মেসি-সুয়ারেসের গোলে ঘুরে দাঁড়ানো জয় বার্সার

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০১৯, ০১:৫০আপডেট : ১০ মার্চ ২০১৯, ০১:৫৩

দ্বিতীয় গোল করে মেসির উদযাপন পিছিয়ে পড়েও ‍ন্যু ক্যাম্পে রায়ো ভায়েকানোকে হারিয়েছে বার্সেলোনা। শনিবার লা লিগায় ৩-১ গোলে জিতে অ্যাতলেতিকো মাদ্রিদকে আবারও ৭ পয়েন্টে পেছনে ফেলেছে শীর্ষ ক্লাবটি।

এদিন আগের ম্যাচে অ্যাতলেতিকো ১-০ গোলে লেগানেসকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমায় ৪ পয়েন্টে। কাতালান জায়ান্টরা চাপ নিয়ে ভায়েকানোকে স্বাগত জানায়।

গড়পড়তা পারফরম্যান্সের মাশুল বার্সা দেয় শুরুতেই। ২৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে নিখুঁত ফিনিশিংয়ে ভায়েকানোকে এগিয়ে দেন রাউল দে থোমাস।

অবশ্য বিরতিতে যাওয়ার আগে সমতা ফেরায় কাতালান জায়ান্টরা। ৩৮ মিনিটে লিওনেল মেসির ফ্রি কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেন জেরার্দ পিকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সা এগিয়ে যায়। সেমেদো ভায়েকানোর বক্সে ফাউলের শিকার হন। ৫১ মিনিটের পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোল করেন মেসি।

ইভান রাকিতিচের সঙ্গে ওয়ান-টু পাসে ৮২ মিনিটের গোলে সব অনিশ্চয়তা দূর করেন লুই সুয়ারেস।

২৭ ম্যাচে ১৯তম জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আগামী বুধবার তারা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে স্বাগত জানাবে লিওঁকে। সমান খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাতলেতিকো। এক ম্যাচ কম খেলে ৪৮ পয়েন্ট নিয়ে তিনে থাকা রিয়াল মাদ্রিদ রবিবার খেলবে রিয়াল ভায়াদোয়িদের। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের আরও দ্রুত এগোনো দরকার: সিঙ্গাপুরের বিদায়ী কূটনীতিক
বাংলাদেশের আরও দ্রুত এগোনো দরকার: সিঙ্গাপুরের বিদায়ী কূটনীতিক
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্র ফ্রন্টের
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্র ফ্রন্টের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার