রোনালদোকে ছাড়া জুভেন্টাসের প্রথম হার

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০১৯, ২২:৩৭আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১১:০৫

স্তুরারোর গোল উদযাপন এই মৌসুমে প্রথমবার ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই জেনোয়ার বিপক্ষে মাঠে নেমেছিল জুভেন্টাস। পর্তুগিজ উইঙ্গারকে ছাড়া খেলতে গিয়ে সিরি ‘এ’র এই মৌসুমে প্রথম হারের তেতো স্বাদ পেলো চ্যাম্পিয়নরা।

রবিবার জেনোয়ার মাঠে ২-০ গোলে হেরেছে জুভেন্টাস। ২৮ ম্যাচে এটাই তাদের প্রথম হার। অবশ্য ৭৫ পয়েন্ট নিয়ে নাপোলির (৫৭) ধরাছোঁয়ার বাইরে থেকে শীর্ষেই আছে তারা। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট পেছনে নেপলসের ক্লাব।

লুইজি ফেরারিস স্টেডিয়ামে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন ধারে খেলতে নামা স্তেফানো স্তুরারো। ব্যবধান দ্বিগুণ করেন গোরান পান্দেভ।

অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক করা রোনালদোকে এদিন বিশ্রাম দেন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। শুরুতেই হোঁচট খেতে বসেছিল তারা। আধঘণ্টা খেলা হতে তাদের বক্সে জোয়াও কানসেলোর হাতে বল লেগেছে ভেবে পেনাল্টি দেন রেফারি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তির ব্যবহারে সিদ্ধান্ত বদলে যায়।

আবারও ভিএআরের ব্যবহারে ৫৬ মিনিটে পাউলো দিবালার গোল অফসাইডে বাতিল হয়। ম্যাচের এক ঘণ্টা পার হতে পান্দেভকে বদলি নামায় জেনোয়া। আর ৭০ মিনিটে মাঠে নামেন স্তুরারো। বদলি নামার দুই মিনিট যেতেই এই ইতালিয়ান গোল করেন। খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে দারুণ কাউন্টার অ্যাটাকে দ্বিতীয় গোল করেন পান্দেভ। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক