প্রীতি ম্যাচে দি মারিয়াকে পাচ্ছে না আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০১৯, ০৯:৪৯আপডেট : ২১ মার্চ ২০১৯, ০৯:৪৯

আনহেল দি মারিয়া প্যারিস সেন্ত জার্মেইতে এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন আনহেল দি মারিয়া। এই প্লেমেকারকে একই ছন্দে মাঠে দেখতে চেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সেটা হচ্ছে না। পেশীর চোট নিয়ে ভেনেজুয়েলা ও মরক্বোর বিপক্ষে প্রীতি ম্যাচের দল থেকে সরে দাঁড়ালেন দি মারিয়া।

আগামী ২৩ মার্চ ওয়ান্দা মেত্রোপোলিতানো স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তাঙ্গিয়ারে তিন দিন পর মরক্কোর বিপক্ষে খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী জুনের কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে এই দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর প্রথমবার দলে ফিরেছেন লিওনেল মেসি। এছাড়া পাউলো দিবালা ও নিকোলাস ওতামেন্দির সঙ্গে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দি মারিয়ায় আস্থা ছিল লিওনেল স্কালোনি।

পিএসজির এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১৪ গোল ও ১৩টি অ্যাসিস্ট দি মারিয়ার নামের পাশে। এমন ফর্মে থাকা খেলোয়াড়কে হারানো আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা। অবশ্য তার শূন্যতা পূরণে তৈরি আছেন জিওভানি ল চেলসো, গনসালো মার্তিনেস ও ম্যানুয়েল লানসিনি। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের