আয়াক্সের বিপক্ষে শঙ্কায় রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০১৯, ১২:২৮আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১২:৩০

আয়াক্সের বিপক্ষে শঙ্কায় রোনালদো সার্বিয়ার বিপক্ষে ইউরো বাছাইয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান পর্তুগাল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তাতে বিপত্তিতে পড়েছে জুভেন্টাস। পরের দুই ম্যাচে তাকে পাচ্ছে না তুরিন ক্লাব। এমনকি আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে তাকে ঘিরে রয়েছে শঙ্কা।

গত সোমবার সার্বিয়ার বিপক্ষে পর্তুগালের ১-১ গোলের ড্রয়ে ৩০ মিনিট মাঠে ছিলেন রোনালদো। চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তারপরও নির্ভার ছিলেন তিনি, ‘আমি চিন্তিত নই, কারণ আমি আমার শরীর সম্পর্কে ভালো জানি। ফুটবলে এমন হয়। আমি নির্ভার আছি, কারণ জানি এক বা দুই সপ্তাহ পর সুস্থ হয়ে ফিরে আসবো।’

জানা গেছে, বৃহস্পতিবার থেকে চিকিৎসা শুরু করেছেন রোনালদো। ফিজিওথেরাপি করাচ্ছেন তিনি। তার চোটের অবস্থা সম্পর্কে এখনও পুরোটা জানা যায়নি। তবে নিশ্চিত যে এম্পোলি ও ক্যাগলিয়ারির বিপক্ষে সিরি ‘এ’ ম্যাচে দেখা যাবে না তাকে।

শঙ্কা রয়েছে ৬ এপ্রিল এসি মিলানের বিপক্ষে তার খেলা নিয়েও। স্বাস্থ্য পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে কবে ফিরছেন তিনি। কিন্তু যতদূর জানা গেছে ১০ এপ্রিল আয়াক্সের মাঠে খেলার আগে পুরো ফিটনেস ফিরে নাও পেতে পারেন তিনি।

অবশ্য রোনালদোর বেধে দেওয়া ‘এক বা দুই সপ্তাহ’ সত্যি হলে খেলতে পারবেন আয়াক্সের বিপক্ষে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম