‘গ্রিয়েজমানকে ছাড়া অ্যাতলেতিকোর কথা চিন্তাই করতে পারি না’

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০১৯, ১৫:২১আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৫:২১

শিষ্য গ্রিয়েজমানের সঙ্গে অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে ২০২৩ সাল পর্যন্ত অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি আছে আন্তোয়ান গ্রিয়েজমানের। এরপরও ফরাসি তারকার দলবদল নিয়ে নতুন করে গুঞ্জন উঠেছে। যদিও অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে এ ব্যাপারে মোটেও চিন্তিত নন।

সামনের মৌসুমে গ্রিয়েজমানকে ছাড়া অ্যাতলেতিকো- চিন্তাই করতে পারেন না সিমিওনে। দলের তারকা খেলোয়াড়ের চলে যাওয়ার গুঞ্জন তাই মোটেও ভাবাচ্ছে না তাকে। গ্রিয়েজমানের মাদ্রিদ ছাড়ার কথা গত মৌসুমে শোনা গিয়েছিল খুব। বার্সেলোনা ফরাসি তারকার জন্য কয়েক দফা প্রস্তাব করেছিল। যদিও গত গ্রীষ্মে অ্যাতলেতির সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড।

এরপরও থামেনি আলোচনা। নতুন করে উঠেছে তার ওয়ান্দা মেত্রোপোলিতানো ছাড়ার গুঞ্জন। অবশ্য তাতে কান দিচ্ছেন না সিমিওনে। দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘সত্যি বলতে আমি গ্রিয়েজমানের ইস্যুতে মোটেও চিন্তিত নই। সে অ্যাতলেতিকো মাদ্রিদের অধিনায়ক। ফুটবল দিয়ে সে সবসময়ই নিজের সমার্থ্যের জানান দেয়।’

সিমিওনে অন্য প্রসঙ্গে যেতে চাইলেও সংবাদ সম্মেলনে একই প্রশ্ন ঘুরেফিরে এসেছে। অ্যাতলেতিকো কোচকে তাই আরও পরিষ্কার করে বলতে হলো কথা। তিনি জানিয়েছেন, গ্রিয়েজমানের অ্যাতলেতিকো ছাড়ার কোনও কারণ দেখেন না তিনি। সিমিওনের বক্তব্য, ‘গ্রিয়েজমানকে ছাড়া সামনের মৌসুম চিন্তা করি কিনা? না, তাকে ছাড়া সামনের মৌসুম আমি চিন্তা করি না, কারণ ক্লাবের সঙ্গে তার চুক্তি আছে, অ্যাতলেতিকোর অধিনায়কদের একজন সে, তাছাড়া এখানে আসার পর থেকে নিজের সেরাটা দিয়েছে।’

একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, ‘গ্রিয়েজমানকে চিন্তা করেই আমি সবকিছু ভাবি। কালও (শনিবার) সে গ্রেট একটি ম্যাচ খেলতে যাচ্ছে।’

আন্তর্জাতিক বিরতি শেষে আবার মাঠে নামছে অ্যাতলেতিকো। টানা দুই হারের ধাক্কা কাটিয়ে ওঠার মিশনে শনিবার লা লিগায় দেপোর্তিভো আলাভেসের মাঠে আতিথ্য নেবে তারা। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোতে জুভেন্টাসের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার পর লিগে অ্যাথলেতিক বিলবাওয়ের মাঠ থেকে ২-০ গোলে হেরে ফিরতে হয়েছিল মাদ্রিদের ক্লাবটিকে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল: নেপথ্যে কী?
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল: নেপথ্যে কী?
ভাসানটেক-করাইল-সাততলার প্রায় এক হাজার মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
ভাসানটেক-করাইল-সাততলার প্রায় এক হাজার মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে আগুন
খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে আগুন
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি, স্বচ্ছতা চায় এনসিপি
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি, স্বচ্ছতা চায় এনসিপি
সর্বাধিক পঠিত
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে