‘কেইনকে ছাড়াও ম্যানসিটির জন্য হুমকি টটেনহাম’

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০১৯, ২০:৪৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২০:৪৮

চোট নিয়ে মাঠের বাইরে কেইন আক্রমণভাগের মূল খেলোয়াড় হ্যারি কেইনকে পাচ্ছে না টটেনহাম হটস্পার। তারপরও প্রতিপক্ষকে হালকা চোখে দেখছেন না ম্যানসিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। চ্যাম্পিয়নস লিগে বাঁচা মরার লড়াইয়ে পূর্ণ শক্তিশালী টটেনহামের মুখোমুখি হতে হবে বললেন বেলজিয়ান তারকা।

গত সপ্তাহে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান কেইন। লিগামেন্টে বড় ধরনের আঘাত নিয়ে ৫৮ মিনিটে মাঠ ছাড়েন তিনি। তাতে এই মৌসুমে আর তাকে মাঠে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। আক্রমণে তার শূন্যতা কে পূরণ করবে সেটা নিয়ে ভাবছে স্পাররা। কিন্তু তাকে ছাড়াও টটেনহামকে হুমকি মনে করছেন ডি ব্রুইন।

কেইনকে ছাড়া গত শনিবার প্রিমিয়ার লিগে দারুণ জয় পেয়েছে টটেনহাম। লুকাস মোরার হ্যাটট্রিকে ৪-০ গোলে হাডার্সফিল্ড টাউনকে উড়িয়ে দেয় তারা। স্পারদের এই জয়ই সতর্ক করছে সিটিজেনদের।

বুধবার ইতিহাদ স্টেডিয়ামে ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় লেগে টটেনহামকে স্বাগত জানাবে ম্যানসিটি। এই ম্যাচ নিয়ে ডি ব্রুইন বলেছেন, ‘হ্যারি কেইন অসাধারণ একজন স্ট্রাইকার। কিন্তু অন্যদের জন্য এটা (ম্যাচটা সহজ হবে ধারণা করা) অসম্মানজনক হবে।’

শেষ আটের প্রথম লেগে কেইন চোট নিয়ে মাঠ ছাড়ার ২০ মিনিট পর সন হিউং মিনের একমাত্র গোলে জেতে টটেনহাম। তাই ইংলিশ ফরোয়ার্ডকে ছাড়াও স্পারদের শক্তিশালী মানছেন ডি ব্রুইন, ‘গত সপ্তাহে মাঠ ছাড়ার পর তাকে ছাড়াই জিতেছিল তারা এবং তাদের চমৎকার খেলোয়াড় আছে। তাকে ছাড়াও খুব ভালো দল টটেনহাম। সে অবশ্যই ভালো খেলোয়াড় কিন্তু তার চোটে কিছুই পাল্টাবে না। এই ম্যাচ আমাদের জন্য বাঁচা মরার।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান