আরেকটি হারে আবার অপেক্ষা বাড়লো পিএসজির

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০১৯, ০১:৫১আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০১:৫১

হেরেছে পিএসজি লিগ ওয়ান চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা বেড়েই চলেছে প্যারিস সেন্ত জার্মেইর। টানা তৃতীয় ম্যাচে প্রস্তুতি নিয়েও শিরোপা উৎসব করতে পারলো না তারা। বুধবার নঁতের মাঠে ৩-২ গোলে হেরেছে দলটি।

নঁতের মাঠে জিতলে ৬ ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হতো পিএসজি। কিন্তু হলো না, গত তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট অর্জন তাদের। আগের দুই ম্যাচে স্ত্রাসবুর্গের সঙ্গে ড্রর পর লিঁলের কাছে হারে পিএসজি।

দানি আলভেসের ১৯ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। কিন্তু তিন মিনিট পর ডিয়েগো কার্লোস ফেরান সমতা। মাজিদ ওয়ারিস ৪৪ মিনিটে গোল করলে ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় নঁতে।

বিরতির পর ৫২ মিনিটে আবারও কার্লোস ব্যবধান বাড়ান। খেলা শেষ হওয়ার এক মিনিট আগে মেতেহান গুকলু গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি পিএসজি।

৩২ ম্যাচে পিএসজির অর্জন ৮১ পয়েন্ট। ১৭ পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে লিঁল।

আগামী রবিবার মোনাকোকে হারাতে পারলে চ্যাম্পিয়ন হবে পিএসজি।  এই ম্যাচ সামনে রেখে কাইলিয়ান এমবাপে ও আনহেল দি মারিয়াকে বিশ্রাম দেন থোমাস টুখেল। ২৭ এপ্রিল ফরাসি কাপ ফাইনালও মাথায় ছিল পিএসজি কোচের। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম