ইউরোপা লিগের সেমিফাইনালে চেলসি-আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৯, ১০:৩৭আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৩:৪৮

পেদ্রো করেছেন জোড়া গোল স্লাভিয়া প্রাগের বিপক্ষে ৭ গোলের রোমাঞ্চে জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চেক প্রতিপক্ষকে ৪-৩ গোলে হারিয়েছে তারা। দুই লেগে ৫-৩ গোলের অগ্রগামিতায়  ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছে ব্লুরা।

চেলসির লিগ প্রতিদ্বন্দ্বী আর্সেনাল টানা দ্বিতীয়বার সেমিফাইনাল নিশ্চিত করেছে নাপোলিকে হারিয়ে। ১-০ গোলে শেষ আটের দ্বিতীয় লেগ জিতেছে তারা। ৩-০ গোলের অগ্রগামিতায় পরের পর্বে গানাররা।

স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি প্রথমার্ধ শেষ করে ৪-১ গোলে এগিয়ে থেকে। তবে বিরতির পর দুই গোল করে ম্যাচে উত্তেজনা ফেরায় স্লাভিয়া।

৫ ও ২৭ মিনিটে পেদ্রো করেন জোড়া গোল। মাঝে ৯ মিনিটে সাইমন ডালির আত্মঘাতী গোল ও ১৭ মিনিটে অলিভিয়ের জিরুদের লক্ষ্যভেদে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় গানাররা। ২৫ মিনিটে টমাস সোচেক স্লাভিয়ার হয়ে একটি গোল শোধ দেন। কিন্তু দ্বিতীয়ার্ধে পিওতর সেভচিকের জোড়া গোল চেলসিকে অস্বস্তিতে ফেলে।

আর্সেনালের একমাত্র গোল করেছেন লাকাজেত্তে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে সেমিফাইনাল খেলবে চেলসি। দ্বিতীয় লেগে বেনফিকাকে ২-০ গোলে হারিয়েছে জার্মানরা। দুই লেগে ৪-৪ গোলের ব্যবধান হলেও অ্যাওয়ে গোলের বিচারে সেমিফাইনালে ফ্রাঙ্কফুর্ট।

বৃহস্পতিবার নাপোলির জালে ৩৬ মিনিটে বল জড়ায় আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে একমাত্র গোল করে আবারও সেমিফাইনালে তারা। আলেক্সান্দ্রে লাকাজেত্তের ফ্রি কিক থেকে হয় গোলটি। ফরাসি ফরোয়ার্ডের গোলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে শেষ চারের লড়াই নিশ্চিত করেছে আর্সেনাল।

আরেক কোয়ার্টার ফাইনালে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। অল স্প্যানিশ লড়াইয়ে ভ্যালেন্সিয়া দুই লেগের অগ্রগামিতায় ৫-১ গোলে এগিয়ে যায়। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের