সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপ!

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০১৯, ১৮:১৯আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৮:১৯

স্প্যানিশ সুপার কাপের ট্রফি প্রতি বছরই মৌসুমের শুরুতে হয় স্প্যানিশ সুপার কাপ। লা লিগা ও কোপা দেল রে ‍চ্যাম্পিয়নের মধ্যে হওয়া শ্রেষ্ঠত্বের লড়াই বসে স্পেনে। তবে সামনের বছর থেকে প্রতিযোগিতাটি চলে যাচ্ছে সৌদি আরবে, এমন খবরই ছেপেছে স্পেনের সবচেয়ে প্রচারিত ক্রীড়া দৈনিক ‘মার্কা’।

এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি। তবে সৌদি সরকারের সঙ্গে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) এই বিষয়ে আলোচনার খবর দিয়েছে মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিকটি। তাদের খবর অনুযায়ী, সামনের ছয় বছর সৌদিতে হতে যাচ্ছে স্প্যানিশ সুপার কাপের লড়াই।

চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছালেও সৌদি আরবে সুপার কাপ আয়োজন করলে স্প্যানিশ ফুটবল ফেডারেশন প্রতি বছর পাবে ৩০ মিলিয়ন ইউরো করে। অর্থ তো আছেই, তাছাড়া আরএফইএফ চাইছে, সারা বিশ্বব্যাপী স্প্যানিশ ফুটবল ছড়িয়ে দিতে।

ইতিমধ্যে স্প্যানিশ সুপার কাপ তারা স্পেনের বাইরে আয়োজন করেছেও। ঐতিহ্য অনুযায়ী দুই লেগের সুপার কাপ হয় স্পেনেই, প্রতিযোগিতায় খেলা দুই দল হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলে ম্যাচ। তবে সেই প্রথা ভেঙে এবার এক লেগের খেলা স্পেনে হলেও অন্যটি আয়োজন করা হয়েছিল মরক্কোর তানজিয়ারে।

সামনের স্প্যানিশ সুপার কাপের নিয়মও পাল্টে যাচ্ছে। আগে লা লিগা ও কোপা দেল রে চ্যাম্পিয়ন শ্রেষ্ঠত্বের লড়াই নামলেও সামনের বছর থেকে ‘চার দল’ নিয়ে আয়োজন করার ইচ্ছার কথা শুনিয়েছিলেন আরএফইএফ-এর প্রধান লুইস রুবিয়ালেস। লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাক দুই দলের সঙ্গে কোপা দেল রে’র দুই ফাইনালিস্টকে নিয়ে হবে তিন ম্যাচের প্রতিযোগিতা। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী