পরের মৌসুমের লিগ শিরোপায় চোখ জিদানের

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০১৯, ১৫:০৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৫:০৫

জিনেদিন জিদান এবার কোনও শিরোপা ছাড়াই মৌসুম শেষ করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। বাজে পারফরম্যান্সের বলি হয়েছেন হুলেন লোপেতেগি ও সান্তিয়াগো স্কোলারি। ফিরে এসে শেষ দিকে দলকে উদ্ধার করতে পারেননি জিনেদিন জিদান। যা হওয়ার হয়েছে, এখন পরের মৌসুমের দিকে তাকিয়ে রিয়াল কোচ। চ্যাম্পিয়নস লিগের চেয়ে লা লিগাকে প্রাধান্য দিতে চান তিনি।

গতবার হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল। এবার বিদায় নিয়েছে শেষ ষোলো থেকে। আয়াক্সের কাছে হারেই নিশ্চিত হয়ে যায় স্কোলারির বিদায়। এরপর মাদ্রিদ ক্লাব ফেরায় জিদানকে। কিন্তু বার্সা-অ্যাতলেতিকো মাদ্রিদের দাপটে লা লিগা শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ে রিয়াল।

মাদ্রিদ ক্লাবকে ২০১৭ সালে লিগ জেতানো জিদান পরের মৌসুমে এই শিরোপাকে গুরুত্ব দিচ্ছেন। স্পেনে এখন বার্সার জয়জয়কার চললেও নিজেদের প্রাপ্তির কথাও মনে করালেন তিনি, ‘আমরা জিতেছি ৩৩ লিগ শিরোপা। বার্সেলোনা কয়েটি জিতেছে? গত কয়েক বছর তারা ভালো করছে এবং স্বীকৃতির পাশাপাশি তাদের অভিনন্দন জানাতেই হবে।’

জিদান আরও বলেছেন, ‘রিয়ালের শিরোপা সংখ্যা নিয়ে কথা বললে আমরা সবচেয়ে বেশি লিগ শিরোপা জিতেছি। আমি নিজেকে বাঁচাতে এসব বলছি না, কারণ আপনারা বলছেন তারা (বার্সেলোনা) এখন লিগে দারুণ করছে। এটা পাল্টাতে হবে এখন।’

পরের মৌসুম নিয়ে রিয়াল কোচ তার পরিকল্পনার কথা জানালেন, ‘আমি আপনাদের বলতে পারি যে আমরা পরের মৌসুমে সম্ভাব্য সেরা উপায়ে লা লিগায় শুরু করবো। পরের বছর আমাদের প্রধান লক্ষ্য থাকবে লা লিগা জেতা।’ মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের