সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় মেসি

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০১৯, ১২:২৪আপডেট : ১৩ জুন ২০১৯, ১৫:৫৫

লিওনেল মেসি গত বছরের হিসাবে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়ের তালিকায় ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনেই রাখলেন লিওনেল মেসি। এক ধাপ এগিয়ে তিনিই এখন সবচেয়ে উপার্জনকারী খেলোয়াড়। ফোর্বস সাময়িকীর করা এই ১০০ জন খেলোয়াড়ের তালিকায় এক নম্বরে আর্জেন্টিনা ও বার্সেলোনার ফরোয়ার্ড।

১৯৯০ সালে এই র‌্যাংকিং চালু হওয়ার পর থেকে রোনালদোর পর প্রথম ফুটবলার হিসেবে তালিকার শীর্ষে উঠলেন আর্জেন্টিনা ও বার্সেলোনার ফরোয়ার্ড। শুধু তাই নয়, এই প্রথমবার শীর্ষ তিনজনই ফুটবলার। মেসি ও রোনালদোর ঠিক পরে আছেন নেইমার। ২০১৮ সালের জুন থেকে এই বছরের জুন পর্যন্ত খেলোয়াড়দের বেতন, পুরস্কারের অর্থ ও এনডোর্সমেন্ট যোগ করে মোট আয়ের হিসাব করেছে ফোর্বস।

এই তালিকার শীর্ষ ৫০ জনের মধ্যে আরও দুজন ফুটবলার আছেন- পল পগবা (৪৪) ও আন্দ্রেস ইনিয়েস্তা (৪৬)। মেসি, রোনালদো ও নেইমারের পর শীর্ষ পাঁচের অন্য দুইজন হলেন বক্সার সাউল আলভারেস ও টেনিস তারকা রজার ফেদেরার।

গত এক বছরে মেসির আয় রোনালদোর চেয়ে ১ কোটি ৮০ লাখ বেশি। ১২ কোটি ৭০ লাখ ইউরো আয় করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাস ফরোয়ার্ডের আয় ১০ কোটি ৯০ লাখ ইউরো। ১০ কোটি ৫০ লাখ ইউরো নিয়ে তিন নম্বরে নেইমার। বক্সার সাউলের আয় ৯ কোটি ৪০ লাখ ইউরো, আর ৯ কোটি ৩৪ লাখ ইউরো ফেদেরারের।

গত বছরের সবচেয়ে বেশি উপার্জন করা খেলোয়াড়ের তালিকায় এক নম্বর ছিলেন ফ্লোয়েড মেওয়েদার। এবার আমেরিকান বক্সারকে পেছনে ফেলে প্রথমবার শীর্ষে মেসি। গতবার দ্বিতীয় স্থানে ছিলেন তিনি, আর তিনে রোনালদো।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী