অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইউক্রেন

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০১৯, ০১:২৩আপডেট : ১৬ জুন ২০১৯, ০১:২৫

ট্রফি হাতে ইউক্রেনের উল্লাস পিছিয়ে পড়েও দক্ষিণ কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো ইউক্রেন।

পোল্যান্ডের লুৎজে প্রথমবার ফাইনালে ‍মুখোমুখি হয় দুই দল। শুরুতেই পেনাল্টি গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। লি ক্যাং-ইনের শটে লক্ষ্যভেদ করে তারা।

কিন্তু ভ্লাদিস্লাভ সুপরিয়াহা দুই অর্ধে গোল করেন এবং শেষ দিকে আরও এক গোল যোগ করেন হিরোহি সিতাইসভিলি।

স্কোর ২-১ গোলে থাকতেই কোরিয়া সমতা ফেরানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

গত বিশ্বকাপে খেলতেই পারেনি ইউক্রেন। এবার তারা যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া ও কাতারের গ্রুপে সেরা হয়। এরপর শেষ ষোলোতে পানামাকে ৪-১ গোলে হারায়। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জেতার পর সেমিফাইনালে ইতালিকেও একই স্কোরে হারায় তারা।

নরওয়ের আরলিং ব্রাউট হ্যালাদ ৯ গোল করে গোল্ডেন বুট জিতেছেন। টুর্নামেন্টে দলটির শেষ ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে ১২-০ গোলে গ্রুপ ম্যাচ জয়ে সবগুলো গোল করেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে