বসুন্ধরা কিংসের প্রথম হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৯, ২২:১৫আপডেট : ২০ জুলাই ২০১৯, ২২:২৫

বসুন্ধরা কিংসের প্রথম হার জিতলেই প্রিমিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন-এমন সমীকরণ নিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস। কিন্তু আশা পূরণ হয়নি নবাগত দলটির। ১-০ গোলের হারে অপেক্ষার প্রহর দীর্ঘ হলো বসুন্ধরার।

এবারের লিগে এটাই বসুন্ধরার প্রথম হার। হেরে গেলেও ২১ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। এক ম্যাচ বেশি খেলে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী। ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট সংগ্রহ করা শেখ রাসেলের অবস্থান তৃতীয়।

সিলেট জেলা স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ১৩ মিনিটে শেখ রাসেলের উজবেক ফরোয়ার্ড আলিশের আজিজভের ফ্রি-কিক ধরে ফেলেন বসুন্ধরার গোলকিপার আনিসুর রহমান জিকো।

পাঁচ মিনিট পর সুযোগ আসে বসুন্ধরার সামনে। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াসের শট চলে যায় ক্রস বারের ওপর দিয়ে।

২২ মিনিটে আবার শেখ রাসেলের আক্রমণ। এবার ইউক্রেনের ফরোয়ার্ড ভ্যালেরি গ্রাইশিনের শট ঠেকিয়ে দেন জিকো।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫২ মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। পাল্টা আক্রমণ থেকে বসুন্ধরার এক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন আজিজভ।

এরপর অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি বসুন্ধরা। বেশ কয়েকটি সুযোগ পেলেও শেখ রাসেলের গোলমুখ খুলতে ব্যর্থ হয়েছে তারা। তাই হারের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এ মৌসুমের চমক জাগানো দলটিকে।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান