রক্ষণ সামলাতে জুনিয়র ফিরপোকে কিনলো বার্সা

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৯, ১৯:২৬আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৯:২৬

জুনিয়র ফিরপো এই গ্রীষ্মের দলবদলে চতুর্থ খেলোয়াড় কিনলো বার্সেলোনা। রিয়াল বেতিস থেকে ফুলব্যাক জুনিয়র ফিরপোকে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ করলো কাতালান জায়ান্টরা।

১ কোটি ৮০ লাখ ইউরোতে তার সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে বার্সেলোনা। স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে মাঠে নামতে এখন তার প্রতিযোগিতা হবে জোর্দি আলবার সঙ্গে। সব মিলিয়ে ৩ কোটি ইউরো পেতে পারেন এই লেফট ব্যাক।

ডোমিনিকান প্রজাতন্ত্রে জন্ম নেওয়া ফিরপো স্পেনের অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে খেলেছেন। বেতিসে পাঁচ বছর থেকে নজর কেড়েছেন স্প্যানিশ ফুটবলে। ক্লাবটির যুব ও বি দলে খেলে সিনিয়র দলে খেলছেন দুই বছর ধরে। ২২ বছর বয়সী এই ডিফেন্ডার আন্দালুসিয়ান ক্লাবের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতায় ৪৩ ম্যাচ খেলে ৫ গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন।

ফিরপো বার্সার নজর কেড়েছেন গত নভেম্বরে। ন্যু ক্যাম্পে বেতিসের কাছে ৪-৩ গোলে হারের ম্যাচে একটি গোল করেন এই ডিফেন্ডার। বার্সা তাদের বিবৃতিতে জানায়, ‘লা লিগায় গত বছর জ্বলে ওঠা তরুণ প্রতিভাদের একজন সে। তার গতি অনেক এবং ক্লান্তি ছাড়াই দৌড়াতে পারে, তাতে দ্রুত ফিরে এসে রক্ষণ সামলাতে পারে। তাছাড়া বল দখলেও তার দাপট রয়েছে, যেটা বার্সার মৌলিক জায়গা।’

আন্তোনিও গ্রিয়েজমান, ফ্রেঙ্কি ডি ইয়ং ও নেতোর পর ন্যু ক্যাম্পে এলেন ফিরপো। আর লা লিগা চ্যাম্পিয়নদের ছেড়ে চলে গেছেন ম্যালকম, জ্যাসপার সিলেসেন, আন্দ্রে গোমেস ও দেনিস সুয়ারেজ। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি