কৌতিনিয়োকে নিয়ে বার্সেলোনার সঙ্গে কথা হয়নি আর্সেনালের

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০১৯, ২১:৩৫আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:৩৫

ফিলিপে কৌতিনিয়ো ফিলিপে কৌতিনিয়োর বার্সেলোনা ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। আন্তোয়ান গ্রিয়েজমানকে ন্যু ক্যাম্পে নিয়ে আসায় ব্রাজিলিয়ান তারকার দলবদলের গুঞ্জন আরও ডালপালা মেলেছে। সম্ভাব্য গন্তব্য হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার আলোচনা ইউরোপিয়ান মিডিয়ায়। সেই তালিকায় আছে আর্সেনালও। যদিও ইংলিশ ক্লাবটির কোচ উনাই এমেরি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, বার্সেলোনার সঙ্গে তাদের কোনও আলোচনা হয়নি।

কত ঢাক-ঢোল পিটিয়েই না লিভারপুল থেকে মোটা অঙ্কের অর্থ খরচ করে কৌতিনিয়োকে নিয়ে এসেছিল বার্সেলোনা। কিন্তু ন্যু ক্যাম্পে নিজেকে ঠিক মানিয়ে নিতে না পারায় এই ব্রাজিলিয়ানকে দুয়োও শুনতে হয়েছে নিজ সমর্থকদের কাছ থেকে। আর এবার অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে গ্রিয়েজমানকে নিয়ে আসায় তার বার্সেলোনায় থাকা অনিশ্চিত হয়ে পড়েছে। স্প্যানিশ মিডিয়া তার দলবদলের সঙ্গে সম্ভাব্য গন্তব্য হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার খবর ছেপেছে।

সাবেক ক্লাব লিভারপুলের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের নামও শোনা গেছে সেই তালিকায়। আর্সেনালের কথাও এসেছে, তবে সেটা লোন হিসেবে যোগ দেওয়ার। যদিও গানার কোচ এমেরি নিশ্চিত করেছেন, বার্সেলোনার সঙ্গে তাদের কৌতিনিয়োকে ধারে নেওয়ার কোনও আলোচনা হয়নি।

রবিবার জোয়ান গাম্পার ট্রফিতে বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে হেরেছে আর্সেনাল। ওই ম্যাচ শেষে ইংলিশ ক্লাবটির কোচ বলেছেন, ‘কৌতিনিয়োর ব্যাপারে আমরা কখনও কোনও কথা বলিনি (বার্সেলোনার সঙ্গে)। সে দুর্দান্ত খেলোয়াড়, তবে কৌতিনিয়োকে নিয়ে আমরা কোনও কথা বলিনি।’

এক বছরের জন্য ধারে অবশ্য রিয়াল মাদ্রিদ থেকে দানি সেবালোসকে দলে নিয়েছে আর্সেনাল। বার্সেলোনার বিপক্ষে ২২ বছর বয়সী খেলেছেনও। এই মিডফিল্ডার সম্পর্কে এমেরির বক্তব্য, ‘দানি তার সেরাটা দিয়ে সাহায্য করতেই এসেছে। আমার সবচেয়ে ভালো লাগে, ও সাফল্য পেতে ক্ষুধার্ত।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের