উয়েফা সুপার কাপে খেলা হচ্ছে না আলিসনের

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০১৯, ১৫:১০আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১৫:১০

চোট পেয়ে মাঠ ছাড়েন লিভারপুল গোলরক্ষক আলিসন চোট ছিটকে দিলো লিভারপুল গোলরক্ষক আলিসনকে। উয়েফা সুপার কাপে খেলা হচ্ছে না তার। ২০১৯-২০ প্রিমিয়ার লিগ মৌসুমের উদ্বোধনী ম্যাচেই কাফ ইনজুরিতে পড়েছেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক।

শুক্রবার লিভারপুল-নরউইচ সিটি ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের প্রিমিয়ার লিগের লড়াই। উদ্বোধনী দিনে ইংলিশ লিগে ফেরা নরউইচকে ৪-১ গোলে উড়িয়ে উড়ন্ত সূচনা করেছে লিভারপুল। অ্যানফিল্ডের এই ম্যাচের ৩৯ মিনিটে বলে কিক করতে গিয়ে পড়ে যান আলিসন। পরে তার জন্য স্ট্রেচারের ব্যবস্থা করা হলেও দলের ফিজিওর সাহায্য নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

ম্যাচ শেষে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ নিশ্চিত করেছেন তার চোটের বিষয়টি। একই সঙ্গে জানিয়েছেন, উয়েফা সুপার কাপে খেলা হচ্ছে আলিসনের, ‘আমরা সবাই দেখেছি কতটা মারাত্মক ছিল ঘটনাটি। এটা কাফ ইনজুরি। ও কোনোভাবেই সইতে পারছিল না, যা ‍মোটেও ভালো ইঙ্গিত ‍নয়... আলিসন খেলতে পারবে না (বুধবারের উয়েফা সুপার লিগে)।’

এবারের উয়েফা সুপার কাপে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে মাঠে নামবে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ী লিভারপুল। ইস্তাম্বুলের এই ম্যাচ থেকেই ছিটকে গেছেন আলিসন।

গত মৌসুমে প্রিমিয়ার লিগের ৩৮ ম্যাচের সবক’টিতে প্রথম একাদশে থেকে মাঠে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক। অল্পের জন্য লিগ শিরোপা জিততে না পারলেও দারুণ পারফরম্যান্সে অবদান রেখেছিলেন লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ জেতার পথে। অন্যদিকে জাতীয় দল ব্রাজিলের হয়ে এবার কোপা আমেরিকার শিরোপাও জিতেছেন এই গোলরক্ষক। ইএসপিএন

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের