লা লিগায় জিতে শুরু রিয়ালের

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০১৯, ২৩:০২আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২৩:০৫

রিয়াল জিতে শুরু করলো লিগ প্রাক মৌসুমে ৭ ম্যাচ খেলে মাত্র দুটি জয় ছিল রিয়াল মাদ্রিদের। হতাশার এই সময় কাটিয়ে তারা লা লিগায় শুভ সূচনা করেছে। শনিবার তারা ১০ জনের দল নিয়ে ৩-১ গোলে জিতেছে সেল্তা ভিগোর মাঠে।

ম্যাচের শুরুতেই ছিল চমক। জিনেদিন জিদান একাদশে রেখেছিলেন গ্যারেথ বেলকে। প্রথম গোলেই অবদান রাখেন ওয়েলস ফরোয়ার্ড। ১২ মিনিটে বাঁ দিক থেকে তিনি বল বাড়িয়ে দেন ছোট বক্সে। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল চলে যায় করিম বেনজিমার কাছে। ফরাসি স্ট্রাইকার খোলেন গোলমুখ।

প্রথমার্ধের ইনজুরি সময়ে সমতা ফেরানোর উদযাপন করেছিল সেল্তা। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অফ সাইডের কারণে ব্রেইস মেন্দেসের গোলটি বাতিল করে। বিরতির পর তৃতীয় মিনিটে বেনজিমার একটি শট গোলপোস্টের কয়েক ইঞ্চি বাইরে দিয়ে গেলে হতাশ হতে হয় রিয়ালকে। তারা আরও বড় ধাক্কা খায় লুকা মদরিচ ৫৫ মিনিটে দেনিস সুয়ারেসকে কড়া ট্যাকল করলে। ভিএআর দেখে এই ক্রোয়েট মিডফিল্ডারকে লাল কার্ড দেখান রেফারি।

শেষ ৩৪ মিনিট ১০ জন নিয়েও দারুণ লড়াই করেছে রিয়াল। ৬০ মিনিটে বেনজিমার একটি শট গোলপোস্টে লাগে। পরের মিনিটেই মার্সেলোর অ্যাসিস্টে ৪০ গজ দূর থেকে অসাধারণ গোল করেন টনি ক্রুস। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে বেনজিমার বানিয়ে দেওয়া বলে ৩-০ করেন লুকাস ভাসকেস। ইনজুরি সময়ে ইকার লোসাদা সেল্তার হয়ে একটি সান্ত্বনার গোল করেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের