ফিওরেন্তিনায় গেলেন রিবেরি

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০১৯, ১৬:৫৭আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৭:৩৬

ফিওরেন্তিনায় রিবেরি জার্মানিতে রেকর্ড ৯টি বুন্দেসলিগা ট্রফি জেতা ফ্রাঙ্ক রিবেরি যোগ দিলেন ফিওরেন্তিনায়। ফ্লোরেন্সের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন এই অভিজ্ঞ উইঙ্গার।

বুধবার সিরি ‘এ’ ক্লাবটি নিশ্চিত করেছে, ২০২১ সাল পর্যন্ত তাদের সঙ্গে থাকতে চুক্তিপত্রে সই করেছেন বায়ার্ন মিউনিখ লিজেন্ড। জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে ১২ বছর থাকার পর গত মৌসুম শেষে সম্পর্ক ছিন্ন করেন সাবেক এই ফরাসি উইঙ্গার।

বায়ার্নের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতায় ৪২৫ ম্যাচ খেলে ১২৪ গোল করেছেন রিবেরি। ২০১৩ সালের চ্যাম্পিয়নস লিগও জেতান এবং পান উয়েফা বর্ষসেরা অ্যাওয়ার্ড। ওই বছর ট্রেবলও জেতে বায়ার্ন। ক্লাবটির সঙ্গে ৬টি জার্মান কাপ ট্রফিও পেয়েছেন তিনি।

সব মিলিয়ে বায়ার্নে ১৮টি শিরোপা জেতা রিবেরি বুধবার ফ্লোরেন্সে পা রেখে রোমাঞ্চিত। প্রত্যেক মৌসুমে ৩.৬ মিলিয়ন পাউন্ড পাবেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। নতুন গন্তব্যে পৌঁছে রিবেরি বলেছেন, ‘আমি খুশি। মনে হচ্ছে পরিবারের সঙ্গে আছি। আসুন, আমরা সবাই একসঙ্গে কিছু করে দেখাই। আমি এই শহরকে পছন্দ করি। ইতালীয় ভাষাও জানি, হয়তো নিখুঁত নয়, কিন্তু ভালোই। আর ভক্তরা? আশা করি তারাও দারুণ।’

/এফএইচএম/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম