জিতে লিগ শুরু জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০১৯, ০১:২২আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১০:৩৮

কিয়েল্লিনির গোলে জিতলো জুভেন্টাস অধিনায়ক জর্জিও কিয়েল্লিনির একমাত্র গোলে পার্মার বিপক্ষে জিতে সিরি ‘এ’ শুরু করলো জুভেন্টাস। নিউমোনিয়ায় আক্রান্ত কোচ মাউরিসিও সারিকে ছাড়াই টানা নবম শিরোপার মিশনে মাঠে নামে চ্যাম্পিয়নরা।

২১ মিনিটে জুভদের একটি কর্নার পার্মা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে কিয়েল্লিনির ফ্লিক জালে জড়ায়। প্রথমার্ধের আগে ক্রিস্তিয়ানো রোনালদোও জালে বল পাঠান। কিন্তু ভিডিও অ্যাসিস্‌ট্যান্ট রেফারির ব্যবহারে তার গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে আরও দুইবার হতাশ করেন পার্মা গোলরক্ষক লুইজি সেপে।

রোনালদো ১২ মিনিটে জুভেন্টাসকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পান। কিন্তু তার হেড বারের উপর দিয়ে যায়। এরপর রবের্তো ইনগলেসের শট রুখে তাদের বাঁচান গোলরক্ষক উজচেখ শেসনি।

সফরকারীরা এগিয়ে যায় কিছুক্ষণ পর। সেপে একটি কর্নার ফিরিয়ে দিলেও আলেক্স সান্দ্রো সরাসরি বল পাঠান বক্সের মধ্যে এবং কিয়েল্লিনির শট জড়ায় জালে।

৩৬ মিনিটে রোনালদোর গোলে উৎসবে মেতেছিল জুভেন্টাস। কিন্তু তাদের উদযাপন শেষ হওয়ার পর ভিডিও রিপ্লেতে দেখা যায় লক্ষ্যভেদ করার আগে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড অফসাইডে ছিলেন। দ্বিতীয়ার্ধে তার শট ঝাঁপিয়ে ঠেকান সেপে।

পার্মা শেষ মুহূর্তে সমতা ফেরাতে পারতো। ইনজুরি সময়ে হের্নানির ফ্রি কিক শেসনিকে পেছনে ফেললেও পোস্টে লাগে। তাতে ১-০ গোলে স্বস্তির জয় পায় জুভেন্টাস।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম