ডিসেম্বরে ফুটবলের নতুন মৌসুম শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৯, ২০:৪৫আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২০:৫০

বক্তব্য রাখছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী আগামী ডিসেম্বরে ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ফুটবলের নতুন মৌসুম। প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে ১ জানুয়ারি। লিগের মাঝপথেই হবে স্বাধীনতা দিবস ফুটবল। আর দলবদল ১ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ২০ নভেম্বর। সোমবার পেশাদার লিগ কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আগামী মৌসুমে লিগে দলের সংখ্যা বাড়বে। জোড় সংখ্যার দল অংশ নেবে লিগে। এর ফলে বিরতি কম হবে। বাফুফের নির্বাহীর কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

গতবার ১৩টি দল অংশ নিয়েছিল লিগে। পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের দুই দল নোফেল স্পোর্টিং ক্লাব আর বিজেএমসির অবনমন হয়েছে লিগ থেকে।

লিগ কমিটির সভায় আরও কিছু সিদ্ধান্ত হয়েছে। বিদেশি ফুটবলার নিবন্ধন সংখ্যা একজন বাড়িয়ে পাঁচ জন করা হয়েছে। তবে একাদশে চার জনের বেশি রাখা যাবে না। ভেন্যুর সংখ্যাও বাড়তে পারে। আগামী লিগের জন্য নতুন ভেন্যুর খোঁজ চলছে। লিগ কমিটির তালিকায় ঢাকার কমলাপুর ও আর্মি স্টেডিয়াম ছাড়াও রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা ও নরসিংদী স্টেডিয়াম।  

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের