আফগান বধে আত্মবিশ্বাসী জেমি ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৯, ২০:৩১আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২০:৩৪

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশের কোচ জেমি ডে বিশ্বকাপ বাছাই পর্বের শুরুতেই বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। ১০ সেপ্টেম্বর লাল-সবুজ দলের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। ফিফা র‌্যাংকিং তো বটেই, শারীরিক শক্তিতেও আফগানরা বেশ এগিয়ে। বাংলাদেশের কোচ জেমি ডে অবশ্য সাফল্য পেতে আত্মবিশ্বাসী।

‘অ্যাওয়ে’ ম্যাচ হলেও নিরাপত্তাজনিত কারণে আফগানিস্তানে নয়, ম্যাচটি হবে তাজিকিস্তানের দুশানবেতে। মধ্য এশিয়ার দেশটির আবহাওয়া আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে রবিবার সকালে রওনা হবে বাংলাদেশ দল। দুশানবেতে অ্যাস্ট্রো টার্ফে অনুশীলনের পাশাপাশি দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে জেমি ডে’র শিষ্যরা। ৩ ও ৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় দুই ম্যাচের প্রতিপক্ষ তাজিকিস্তান প্রিমিয়ার লিগের দল এফসি কুকতোশ এবং সিএসকেএ পামির।

ফিফা র‌্যাংকিংয়ে আফগানিস্তান ১৪৯ নম্বরে, আর বাংলাদেশের অবস্থান ১৮২। তাছাড়া দীর্ঘদেহী আফগান ফুটবলারদের মোকাবেলা করাও সহজ কথা নয়। তবু জেমি ডে আশাবাদী। শুক্রবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ইংলিশ কোচ বললেন, ‘ওরা আমাদের চেয়ে সব দিক দিয়ে এগিয়ে, বিশেষ করে শারীরিকভাবে। তবে এটা কোনও ব্যাপার নয়। শারীরিক সুবিধা শুধু সেট পিসের সময় কাজে লাগে। আমরা আগেও কাতার ও থাইল্যান্ডে যথেষ্ট শক্তিশালী দলের বিপক্ষে খেলেছি। ফুটবল হলো ১১ জন বনাম ১১ জনের লড়াই। ছেলেরা জয়ের জন্যই মাঠে নামবে। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে দিনটি হতে পারে আমাদের।’

আফগানদের নিয়ে তার বিশ্লেষণ, ‘আফগানিস্তান সম্পর্কে আমরা অনেক কিছুই জানি। তাদের খেলার ধরন, বিপজ্জনক খেলোয়াড় কারা এসব নিয়ে ভালো ধারণা আছে দলের কোচিং স্টাফের। খেলোয়াড়দের সঙ্গে অবশ্য প্রতিপক্ষ নিয়ে আলোচনা হয়নি। তাজিকিস্তানে গিয়েই আলোচনা হবে।’

অনেক দিন ধরে গোল খরা সমস্যায় আক্রান্ত বাংলাদেশ দলে ইদানীং আশার আলো জ্বেলে রেখেছেন রবিউল হাসান। গত জুনে বিশ্বকাপ প্রাক বাছাই পর্বে লাওসের বিপক্ষে গোল করেছিলেন। মার্চে কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও জয়সূচক গোলদাতা তিনি। তাজিকিস্তানেও গোল করতে আশাবাদী তরুণ মিডফিল্ডার, ‘কম্বোডিয়া ও লাওস ম্যাচে গোল করেছি। আফগানদের বিপক্ষেও গোল করতে চাই। জয় নিয়ে দেশে ফিরতে চাই আমরা।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের