কাতারে বাংলাদেশের কিশোরদের সহজ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৭

ভুটানের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে এগিয়ে যাচ্ছেন নাঈম এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। গত বুধবার প্রথম ম্যাচে ২-০ গোলে হার মেনেছিল স্বাগতিক কাতারের কাছে। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজ দলের কিশোররা। শুক্রবার তারা সহজেই ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে।

‘ই’ গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ ইয়েমেনের বিপক্ষে, আগামী রবিবার।

কাতারের রাজধানী দোহার আসপাইয়ার ডোম ইনডোর স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে দীর্ঘক্ষণ। ২০ মিনিটে সাইফুল ইসলাম সাঈদের হেড চলে যায় সাইড বার ঘেঁষে। ৪০ মিনিটে ইমন ইসলামের শট ক্রস বার ‍উঁচিয়ে গিয়ে আবার হতাশ করে দলকে।

তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে হতাশ হতে হয়নি। ডান প্রান্ত থেকে আসা ক্রসে হেড করে বাংলাদেশকে এগিয়ে দেন সাঈদ।

দ্বিতীয়ার্ধেও লাল-সবুজ দলের আক্রমণে ভাটা পড়েনি। ৫১ মিনিটে দ্বিতীয় গোলটা অবশ্য আত্মঘাতী। পরের মিনিটেই মইনুল ইসলাম দারুণ প্লেসিং শটে জয় নিশ্চিত হয়ে যায়। এরপর আরও কয়েকটি আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে সাজেদ হাসানের জোরালো শট বাধা পেয়েছে সাইড বারে।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি