ইয়েমেনের কাছে বাংলাদেশের কিশোরদের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯

ইয়েমেন ও বাংলাদেশের লড়াই কাতারের কাছে হেরে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে তারা হেরে গেছে ইয়েমেনের কাছে। রবিবার দোহায় লাল-সবুজরা হেরেছে ৩-০ গোলে।

তিন ম্যাচে একটি জয় ও দুটি হারে ‘ই’ গ্রুপের খেলা শেষ করলো বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে বাছাই থেকে বিদায় নিলো তারা। আর ৭ পয়েন্ট নিয়ে মূল পর্ব নিশ্চিত করেছে ইয়েমেন।

কাতারের রাজধানী দোহার আসপাইয়ার ডোম ইনডোর স্টেডিয়ামে শেষ ম্যাচে প্রথমার্ধে প্রতিপক্ষকে আটকে রাখতে সফল হন জনি-মইনুলরা। প্রথম ৪৫ মিনিটে ইয়েমেন আধিপত্য নিয়ে খেললেও গোলের দেখা পায়নি। বরং বিরতির চার মিনিট আগে বাংলাদেশ একটি সুযোগ নষ্ট করে সাইফুল ইসলাম সাঈদ ক্রসবারের ওপর দিয়ে বল মারলে।

অবশ্য বিরতির পর বাংলাদেশের রক্ষণ ভেঙে পড়ে। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে আর সফল হয়নি তারা। ৬৩ মিনিটে বক্সে ঢুকে আলী হাসানের লক্ষ্যভেদী শটে ইয়েমেন এগিয়ে যায়।

পরের দুটি গোল হয় ৭২ ও ৭৮ মিনিটে। দুবারই লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড হামজা আহমেদ। বাংলাদেশের হারের ব্যবধান আরও বাড়তে পারতো। ইনজুরি সময়ে গোলরক্ষক মেহেদী হাসান পেনাল্টি রুখে দিলে ইয়েমেন চতুর্থ গোল করতে ব্যর্থ হয়।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের