বান্দরবানে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৪

বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম ম্যাচ বান্দরবানে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (বালক অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (বালিকা অনূর্ধ্ব-১৭) ফুটবলের।

রবিবার বিকেল ৩টায় বান্দরবান জেলা স্টেডিয়াম মা‌ঠে বেলুন ও পায়রা উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকির হো‌সেন মজুমদার।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হো‌সেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ নোমান হো‌সেন প্রিন্স, লামা উপজেলা নিবার্হী কর্মকর্তা নুর এ জান্নাত রুমি, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকিসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং ক্রীড়া সংগঠনের নেতারা।

বঙ্গমাতা গোল্ডকাপের লড়াই বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধনী খেলায় লামা উপজেলা ও সদর উপজেলা দলের লড়াই হয়। লামা উপজেলা দল ২-০  গোলে সদর উপজেলা দলকে হারায়।

আর বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচেও লামা উপজেলা ও সদর উপজেলা দলের খেলা হয়। এই ম্যাচেও লামা উপজেলা দল ২-০ গো‌লে সদর উপজেলা দলের বিপক্ষে জেতে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের