চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ঘুরে দাঁড়ানোর মিশন

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০১৯, ১৮:০৪আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৮:০৪

রিয়াল মাদ্রিদের অনুশীলন টানা তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী কোচ মাঠে নামছেন ‍নতুন মিশনে, আগ্রহের কেন্দ্রবিন্দুতে তো থাকবেনই জিনেদিন জিদান। এর ওপর আবার প্রতিপক্ষ যখন প্যারিস সেন্ত জার্মেই, তখন ভক্ত মনে উত্তেজনার ঢেউ খেলে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু মুদ্রার উল্টো পিঠ দেখে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু হয়েছে রিয়াল মাদ্রিদের। আজ (মঙ্গলবার) ঘুরে দাঁড়ানোর মিশনে নামতে যাচ্ছে মাদ্রিদের অভিজাতরা।

নেইমার-কাইলিয়ান এমবাপেকে ছাড়াই পিএসজি ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়ালকে। প্যারিসের ওই ধাক্কা কাটিয়ে উঠতে আজ ঘরের মাঠে মাদ্রিদের ক্লাবটির প্রতিপক্ষ ক্লাব ব্রুজ। বাংলাদেশ সময় রাত ১০-৫৫ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি টেন টু চ্যানেলে।

রিয়ালের চলতি মৌসুমের শুরুটা হয়েছিল নড়বড়ে। লা লিগায় ছন্দহীন ফুটবলে জিদানের চাকরি নিয়েও প্রশ্ন উঠেছিল। যদিও সময় গড়ানোর সঙ্গে ছন্দে ফেরা রিয়াল এখন লিগ টেবিলের শীর্ষে। মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঘরের মাঠ থেকে গোলশূন্য ড্র করলেও দারুণ পারফরম্যান্স ছিল ‘লস ব্লাঙ্কোদের’ । সেই আত্মবিশ্বাস সঙ্গী করে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য দেবে বেলজিয়ামের ক্লাবটিকে।

বেলজিয়াম প্রো লিগে শীর্ষে থাকা ক্লাব ব্রুজ আগের ম্যাচে ৫-০ গোলে মেকেলেনকে উড়িয়ে নিয়েছে প্রস্তুতি। মাদ্রিদ ডার্বিতে রিয়াল না জিতলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ জিদান। লিগের মতো চ্যাম্পিয়নস লিগেও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তার।

সোমাবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফরাসি কিংবদন্তি বলেছেন, ‘লা লিগার মতো চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়ানোর দরকার। একটি ম্যাচ জিতলেই আমার ছন্দে ফিরব।’ আর সেই ম্যাচটি ক্লাব ব্রুজের বিপক্ষেই চায় রিয়াল ভক্তরা।

রিয়ালের সাবেক খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদোও জয় দিয়ে শুরু করতে পারেননি চ্যাম্পিয়নস লিগ। তার দল জুভেন্টাস প্রথম ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠ থেকে ফিরেছিল ২-২ গোলের ড্র নিয়ে। প্রথম জয়ের খোঁজে আজ ঘরের মাঠে ইতালিয়ান চ্যাম্পিয়নরা আতিথ্য দেবে বেয়ার লেভারকুসেনকে। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় শুরু হতে যাওয়া ম্যাচটি দেখা যাবে সনি টেন টু চ্যানেলে।

একই সময় টটেনহাম ঘরের মাঠে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখকে। শক্তি বিবেচনায় আজ রাতের সবচেয়ে জমজমাট লড়াই হওয়া কথা টটেনহাম স্টেডিয়ামের ম্যাচটি। বাংলাদেশের দর্শকরা খেলাটি সরাসরি উপভোগ করতে পারবেন সনি সিক্স চ্যানেলে।

আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি আতিথ্য দেবে ডায়নামো জাগরেবকে। অ্যাতলেতিকো মাদ্রিদ প্রথম জয়ের খোঁজে নামবে লোকোমোতিভ মস্কোর মাঠে। আর ফর্মের তুঙ্গে থাকা পিএসজি আতিথ্য নেবে গ্যালাতাসারাইয়ের মাঠে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের