অনূর্ধ্ব-১৮ ফুটবলের শিরোপা জিতেছে নোফেল স্পোর্টিং ক্লাব। বুধবার ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধে গোল হয়নি। ৮১ মিনিটে মোহাম্মদ পিয়াশের পাস থেকে ম্যাচের একমাত্র গোলদাতা আরমান হোসেন আবির।
শিরোপা জিতে উচ্ছ্বসিত নোফেল স্পোর্টিংয়ের কোচ আকবর হোসেন রিদন, ‘শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আমরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। লক্ষ্যপূরণ হয়েছে, আমরা তাই খুব খুশি।’
ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার।






