ভুটানে মেয়েদের শিরোপা পুনরুদ্ধারের মিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৯, ১৮:০৯আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৮:১৫

সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানীর সঙ্গে অধিনায়ক শামসুন্নাহার ২০১৭ সালে দেশের মাটিতে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। কিন্তু গতবার ফাইনাল হেরে টানা শিরোপা জেতা হয়নি। এবার শিরোপা পুনরুদ্ধারের মিশন নিয়ে আগামীকাল (সোমবার) বিকেলে ভুটানের বিমান ধরবেন মেয়েরা।  

নতুন-পুরানোদের নিয়ে গড়া দল নিয়ে সাফে অংশ নিতে যাচ্ছেন কিশোরীরা। বয়সের কারণে এবার নেই আঁখি-সানজিদা-মারিয়ারা। ২৩ জনের দলে মাত্র ৯ জনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, বাকিরা অভিষেকের অপেক্ষায়। আগামী বুধবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু হবে এই বয়সভিত্তিক প্রতিযোগিতা।

বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান ও নেপাল অংশ নিচ্ছে। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল খেলবে ফাইনালে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক ভুটানের, ১১ অক্টোবর নেপাল ও ১৩ অক্টোবর ভারত তাদের প্রতিপক্ষ। ফাইনাল হবে ১৫ অক্টোবর।

বাংলাদেশ ২০১৭ সালে নিজেদের মাঠে চ্যাম্পিয়ন হলেও গত বছর রানার্স-আপ হয়েছিল। এবার শিরোপা জিততে চাইছে লাল-সবুজ দল। দেশ ছাড়ার আগের দিন রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী ছোটন নিজেদের প্রস্তুতি নিয়ে বলেছেন, ‘মেয়েরা নিবিড় অনুশীলনের মধ্যে আছে। নতুন-পুরোনোদের নিয়ে দল যাচ্ছে খেলতে। আশা করছি এই দলটি আমাদের হতাশ করবে না। খেলোয়াড়দের প্রতিভা আছে। এদের নিয়েই আমরা লড়াই করতে পারবো।’

লক্ষ্য নিয়ে তিনি বলেছেন, ‘আমাদের লক্ষ্য শিরোপা জেতা। আমরা চ্যাম্পিয়ন হতে চাই। তবে বাকি তিন দলও শক্তিশালী। আমাদের শিরোপা জেতা সহজ হবে না।’ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রও একই কথা বললেন, ‘এই প্রতিযোগিতায় আমরা দুবার খেলেছি। প্রথমবার ঢাকায় চ্যাম্পিয়ন হয়েছি, গতবার রানার্স-আপ। এবার চ্যাম্পিয়ন হতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আগেরবার ভালো খেলতে পারিনি। এবার ভালো খেলে শিরোপা জিততে চাই।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের