কিশোরীদের সাফে শুভসূচনা বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৯, ২১:০৫আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:০৮

(বাঁ থেকে) শামসুন্নাহার, রোজিনা ও নওশিনের গোল উদযাপন মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বুধবার স্বাগতিক ভুটানকে সহজেই ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজ পতাকার কিশোরীরা।

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু থেকেই ছিল বাংলাদেশের আধিপত্য। ২০ মিনিটে রেহানা আক্তারের পাস ধরে জোরালো ভলিতে প্রথম গোল করেন শাহেদা আক্তার রিপা।

১০ মিনিট পর আবার গোল। এবার বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন রোজিনা আক্তার।

ম্যাচের ৩০ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশ ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল কয়েকটি। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় আর গোল হয়নি।

৩৩ মিনিটে শাহেদার প্রচেষ্টা রুখে দেন ভুটানের গোলকিপার। ৫৭ মিনিটে রোজিনার শট ঠেকিয়ে আবারও গোলকিপার রক্ষা করেন স্বাগতিক দলকে।

দিনের প্রথম ম্যাচে ভারত ৪-১ গোলে নেপালকে হারিয়েছে। চার দলের টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় প্রতিপক্ষ নেপাল, আগামী শুক্রবার।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম