বাংলাদেশের মতো দলকে হারানো কঠিন: গুরপ্রীত

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০১৯, ২২:৫৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২২:৫৭

গুরপ্রীত সিং বিশ্বকাপ বাছাইয়ে প্রথম জয়ের খোঁজে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। র‌্যাংকিং ও শক্তিতে এগিয়ে থাকলেও এই ম্যাচে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না তারা। ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং কঠিন চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন বাংলাদেশ দলকে।

কাতারের মাঠে দুর্দান্ত রক্ষণে গোলশূন্য ড্র আদায় করেছিল ভারত। এবার ডিফেন্সে নেই সন্দেশ ঝিংগান, তার অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে অন্যদের এগিয়ে আসতে হবে বললেন গুরপ্রীত। মঙ্গলবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রতিবেশী দেশকে মোকাবিলা করবে তারা।

‘ই’ গ্রুপের দুই ম্যাচে হারলেও বাংলাদেশকে সমীহ করছেন গুরপ্রীত। রবিবার ভারতের অনুশীলন সেশন শেষে বেঙ্গালুরু এফসি গোলকিপার বলেছেন, ‘এটা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং ম্যাচ। কারণ কোনও দলকে হালকাভাবে নেওয়া যাবে না। বাংলাদেশ আত্মবিশ্বাস নিয়ে খেলে, তাদের খেলাটা আসে হৃদয় দিয়ে। এই ধরনের দলকে হারানো কঠিন।’

কোনও ধরনের ভুল করলে আরেকটি হোঁচট খাওয়ার শঙ্কা আছে মনে করেন গুরপ্রীত, ‘আমরা ভুল খুব কম করার চেষ্টা করবো। দল হিসেবে খেলে আমরা ম্যাচ জিততে চাই।’ ওমানের কাছে ২-১ গোলে হারের পর কাতারের মুহুমুর্হু শট ঠেকিয়ে একটি পয়েন্ট আদায় করে নেয় ভারত। গুরপ্রীত রাখেন গুরুত্বপূর্ণ অবদান। জিততে না পারার আক্ষেপ থাকলেও এমন ম্যাচ আত্মবিশ্বাস বাড়িয়েছে জানান গোলকিপার, ‘কাতারের বিপক্ষে জেতার প্রত্যাশা ছিল আমার। আমি মনে করি না এটা স্বপ্নের পারফরম্যান্স, এটা আমার দায়িত্ব। আগেও এমন ম্যাচ খেলেছি। এটা কেবল বড় প্রতিপক্ষের বিপক্ষে। এমন পারফরম্যান্স আবারও করা উচিত। এটা ছেলেদের আত্মবিশ্বাস অর্জনে ভূমিকা রাখে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের