বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবলের বিভাগীয় চ্যাম্পিয়ন রাসিক

রাজশাহী প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ২২:০৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২২:১১

বালক বিভাগের চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাস বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবলে রাজশাহী বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) দল।

শনিবার নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুপুর ২টায় বালিকা বিভাগে রাজশাহী সিটি করপোরেশন ২-১ গোলে রাজশাহী জেলাকে হারায়। বিজয়ী দলের স্বপ্না ও একা একটি করে গোল করেন। রাজশাহী জেলার দলের হয়ে স্বর্ণালী একটি গোল করেন।

চ্যাম্পিয়ন দলের স্বপ্না সর্বোচ্চ (৬টি গোল) গোলদাতা ও সিনথিয়া শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।

বালিকা বিভাগের চ্যাম্পিয়নরা একই মাঠে বিকেলে বালক বিভাগের ফাইনালে রাজশাহী সিটি করপোরেশন ২-০ গোলে হারায় সিরাজগঞ্জ জেলাকে। বিজয়ী দলের রাব্বানী ও লালন একটি করে গোল করেন।

সিটি করপোরেশনের সজিত (৩টি গোল) সর্বোচ্চ গোলদাতা ও লালন শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছেন।

ফাইনাল শেষে পুরস্কার দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পুরস্কার প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রাজশাহী বিভাগীয় কমিশনার মো. জাকীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক ও জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম