শিরোপা জিতেই ‘শান্ত’ হবেন চট্টগ্রাম আবাহনী কোচ

তানজীম আহমেদ, চট্টগ্রাম থেকে
২৮ অক্টোবর ২০১৯, ২৩:২২আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২৩:২২

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলছেন চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল হক (মাঝে) রোমাঞ্চকর ম্যাচ জিতে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী। তবু নির্ভার নন দলটির কোচ মারুফুল হক। শিরোপা জিতেই ‘শান্ত’ হবেন তিনি।

সোমবার প্রথম সেমিফাইনালে ভারতের গোকুলাম কেরালা এফসিকে ৩-২ গোলে হারিয়েছে তারা। রেফারির শেষ বাঁশি বাজতেই আনন্দের ঢেউ ওঠে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের গ্যালারিতে। এই আনন্দ এখানেই থামাতে চান না চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক।

একই সঙ্গে ফাইনাল নিশ্চিত করেও নির্ভার নন তিনি। তার লক্ষ্য ট্রফি জয়। রোমাঞ্চকর জয়ের পরও তাই মারুফুল বলেছেন, ‘প্রথম লক্ষ্য ছিল সেমিফাইনাল। সেটা পূরণ হয়েছে। খেলোয়াড়দের ধন্যবাদ দিতে হবে। পরিকল্পনা অনুযায়ী খেলেছে তারা। আমি সবসময় বলে এসেছি উইনাররা কখনও মাঠ ছেড়ে যায় না। খেলোয়াড়রা সেটা মাথায় রেখেই ১২০ মিনিট লড়াই করেছে। যদিও ফাইনালে উঠেও আমি নির্ভার নই। আমাদের মূল লক্ষ্য ট্রফি জয়।’

চট্টগ্রাম আবাহনীর ৩ গোলের দুটি করেছেন আইভরি কোস্টের চার্লস দিদিয়ের। তার প্রশংসা ঝরল মারুফের কণ্ঠে, ‘দিদিয়ের ভালো খেলেছে। তার কাছে যেটা চেয়েছিলাম, সেটাই সে করে দেখিয়েছে। তবে মন্টিনেগ্রোর লুকা নিজের মতো খেলতে পারেনি।’

ম্যাচসেরার পুরস্কার জেতা চার্লস দিদিয়ের দর্শকদের প্রশংসা করে বলেছেন, ‘মাঠে প্রচুর দর্শক এসেছে। তারা আমাদের সমর্থন দিয়েছে। আমরা তাদের হতাশ করিনি। দলের জয়ে ভূমিকা রাখতে পেরে খুব ভালো লাগছে। সামনের ম্যাচে আরও ভালো খেলতে চাই।’

গোকুলাম কেরালা এফসির স্প্যানিশ কোচ ফের্নান্দো সান্তিয়াগো ভালেরা অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম আবাহনীকে। তিনি বলেছেন, ‘আবাহনী ভালো খেলে ম্যাচ জিতেছে, স্কোরলাইন সেটাই বলছে। আমরা চাপ প্রয়োগ করে খেলেছি, কিন্তু দুটির বেশি গোল পাইনি। প্রতিপক্ষ নিজেদের খেলাটা খেলেই ম্যাচ জিতেছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের