রাশিয়া বিশ্বকাপেই ট্রফি উঁচিয়ে ধরবো: পেলে

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০১৪, ২০:৪৬আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ২০:৫০

পেলে জার্মানির কাছে লজ্জাজনক হারের পর বিশ্বকাপ স্বপ্ন চুরমার হয়ে গেছে ব্রাজিলের। তাতে কি। কোটি কোটি ভক্ত-সমর্থকদের মতো আবারও বিশ্বকাপ জেতার আশায় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, 'আমাদের কাঙ্ক্ষিত হেক্সা শিরোপা জয়ের উৎসব রাশিয়া বিশ্বকাপেই (২০১৮) করবো।' মঙ্গলবার সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে হারের লজ্জা পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিজের দেশ হারলেও প্রতিপক্ষকে শুভেচ্ছা জানাতে ভুলেননি ফুটবল সম্রাট। লিখেছেন, ‘এই জয়ে জার্মানদের অভিনন্দন জানাচ্ছি।’ ব্রাজিলের ৭ গোলের হজম করাটা কোনও ভাবে মেনে নিতে পারেননি পেলে। তিনি লিখেছেন, ‘আমি সব সময় বলে থাকি ফুটবলের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকে বিস্ময়। পৃথিবীর কেউ এই ফলাফল আশা করেনি।’ কোটি কোটি ভক্ত-সমর্থকদের মতো ব্রাজিলেরও চাওয়া ছিল এবারের আসরের সোনালি ট্রফি উঁচিয়ে ধরেই হেক্সা মিশন পূরণ করবে তারা। কিন্তু জার্মান ঝড়েই লণ্ড ভণ্ড হয়ে গেছে সব।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের