সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান মরিনহো

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০১৯, ১১:০৫আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১১:০৭

হোসে মরিনহো ক্লাব কোচিংয়ে ফিরলেন হোসে মরিনহো। প্রায় এক বছর পর আবারও ডাগআউটে দেখা যাবে পর্তুগিজ কোচকে। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা টটেনহাম হটস্পারের সমর্থকদের মুখে হাসি ফোটানোই এখন তার লক্ষ্য।

এই মৌসুমে বাজে শুরুর মাশুল দিয়ে স্পাররা এখন প্রিমিয়ার লিগের ১৪তম স্থানে। মঙ্গলবার মাউরিসিও পোচেত্তিনো বরখাস্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দলকে উদ্ধারে মরিনহোকে ফেরানো হয়েছে। এখন নতুন করে স্পারদের উত্থান হবে বিশ্বাস পর্তুগিজ কোচের।

ক্লাবের ওয়েবসাইটে তিনি প্রথম বক্তব্যে জানান, ‘কী কথা আমি দিতে পারি? আমার এই চাকরির প্রতি অনেক ভালোবাসা আছে, আমার ক্লাবের জন্যও। যদি সুখী না হতাম, এখানে থাকতাম না। প্রিমিয়ার লিগে আমরা যেখানে আছি, সেখানে আমাদের থাকার কথা নয়। একটার পর একটা ম্যাচ খেলে যেতে হবে আমাদের। জিততে হবে, পরেরটা, তার পরেরটা এবং শেষ পর্যন্ত।’

সমর্থকদের আবারও উচ্ছ্বাসে ভাসাতে চান মরিনহো, ‘মৌসুম শেষে আমরা দেখবো কোথায় আমরা আছি। আমি চ্যালেঞ্জ নিতে মুখিয়ে। যারা এই ক্লাবকে ভালোবাসে তাদের প্রত্যেকের মনে সুখ ফিরিয়ে আনার দায়িত্ব আমার।’

মরিনহোর অধীনে টটেনহাম তাদের প্রথম ম্যাচ খেলবে শনিবার, ১৬তম স্থানে থাকা ওয়েস্ট হামের মাঠে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী