শেষ ষোলোতে রিয়ালের সামনে কঠিন পরীক্ষা

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৮

শেষ ষোলোতে রিয়ালের সামনে কঠিন পরীক্ষা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দল চূড়ান্ত হলো বুধবার। এবার দেখার পালা, কে কার মুখোমুখি হচ্ছে। আগামী সোমবার সুইজারল্যান্ডের নিওনে হবে এর ড্র। আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশের আগে সম্ভাব্য ড্রয়ে দেখা গেছে, কঠিন চ্যালেঞ্জের সামনে রিয়াল মাদ্রিদ ও চেলসি।

নকআউটে ওঠা দলগুলোকে বাছাই ও অবাছাই দুটি ভাগে ভাগ করা হবে। বাছাই দল হলো ৮ গ্রুপের চ্যাম্পিয়নরা, আর গ্রুপ রানার-আপরা অবাছাই। বাছাই দল খেলবে অবাছাই দলের বিপক্ষে। এরপর একটি পাত্রে থাকবে বাছাই দলগুলো নামের ৮টি বল, আর অন্য পাত্রে থাকবে অবাছাই দলগুলোর নামের ৮টি বল।

গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো হলো বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, প্যারিস সেন্ত জার্মেই, আরবি লিপজিগ ও ভ্যালেন্সিয়া। আতালান্তা, অ্যাতলেতিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, চেলসি, লিওঁ, নাপোলি, রিয়াল মাদ্রিদ ও টটেনহাম হটস্পার হয়েছে রানার্স-আপ।

তবে কিছু নিয়ম রয়েছে ড্রয়ে। নাম উঠলেও একই গ্রুপের দুই দল মুখোমুখি হতে পারবে না শেষ ষোলোতে। যেমন নকআউটের এই পর্বে হবে না লিভারপুল-নাপোলির ম্যাচ। এছাড়া একই ঘরোয়া লিগের দুই দলও হতে পারবে না মুখোমুখি; যেমন লিভারপুল ও ম্যানসিটি।

প্রথম লেগ হবে ১৮, ১৯, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি: গ্রুপ বিজয়ীরা খেলবে প্রতিপক্ষের মাটিতে। ১০, ১১, ১৭ ও ১৮ মার্চ হবে দ্বিতীয় লেগের লড়াই। ইএসপিএনএফসি

শেষ ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষ-

চেলসি: বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, প্যারিস সেন্ত জার্মেই, আরবি লিপজিগ।

লিভারপুল: আতালান্তা, অ্যাতলেতিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, লিওঁ, রিয়াল মাদ্রিদ।

ম্যানচেস্টার সিটি: অ্যাতলেতিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, লিওঁ, নাপোলি, রিয়াল মাদ্রিদ।

টটেনহাম হটস্পার: বার্সেলো্না, জুভেন্টাস, প্যরিস সেন্ত জার্মেই, আরবি লিপজিগ, ভ্যালেন্সিয়া।

বার্সেলোনা: আতালান্তা, চেলসি, লিওঁ, নাপোলি, টটেনহাম হটস্পার।

রিয়াল মাদ্রিদ: বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, আরবি লিপজিগ।

অ্যাতলেতিকো মাদ্রিদ: বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, আরবি লিপজিগ, প্যারিস সেন্ত জার্মেই।

বায়ার্ন মিউনিখ: আতালান্তা, অ্যাতলেতিকো মাদ্রিদ, চেলসি, লিওঁ, নাপোলি, রিয়াল মাদ্রিদ।

বরুশিয়া ডর্টমুন্ড: জুভেন্টাস, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, প্যারিস সেন্ত জার্মেই, ভ্যালেন্সিয়া।

জুভেন্টাস: বরুশিয়া ডর্টমুন্ড, চেলসি, লিওঁ, রিয়াল মাদ্রিদ, টটেনহাম হটস্পার।

প্যারিস সেন্ত জার্মেই: আতালান্তা, অ্যাতলেতিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, চেলসি, নাপোলি, টটেনহাম হটস্পার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের