ফিফা দুর্নীতি : দুই সহ-সভাপতি গ্রেফতার

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৫, ১৪:৩০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২১:৫৩

fifa-office ফের বিতর্কে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। দ্বিতীয় দফায় জুরিখ থেকে বৃহস্পতিবার ‍দুর্নীতির অভিযোগে ফিফার দুই সহ সভাপতিকে গ্রেফতার করেছে সুইস কর্তৃপক্ষ।
বিবিসি জানিয়েছে, কনকাকাফ সভাপতি আলফ্রেডো হাওয়াইট এবং কনমেবল সভাপতি হুয়ান অ্যাঞ্জেল গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আছে।
জুরিখের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। যেখান থেকে গত মে মাসে একই অভিযোগে বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিল।
এ প্রসঙ্গে ফিফা বিবৃতিতে জানিয়েছে, ‘মার্কিন বিচার বিভাগ থেকে এই পদক্ষেপ সম্পর্কে ফিফা অবগত আছে। সুইস আইন অনুযায়ী আমরা এ বিষয়ে তাদের সর্বাত্মক সহযোগিতা করব।’
জুরিখে ফিফার পুনর্গঠনে ভোটাভুটির জন্যই নির্বাহী কমিটি দুইদিনের সভায় বসেছে।
উল্লেখ্য, গত মে থেকে দুর্নীতির বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ফিফার গভর্নিং বডি। তখন সুইস পুলিশ জুরিখের একটি হোটেল থেকে সাত শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ঘুষ ও নানা কেলেঙ্কারির অভিযোগ আনা হয়। এর দুই দিন পর ২৯ মে ফিফা সভাপতি নির্বাচনে পঞ্চমবারের মতো জেতেন ব্ল্যাটার। দুর্নীতির অভিযোগ ওঠার পর ২ জুন পদত্যাগের ঘোষণা দেন। বর্তমানে দুর্নীতির অভিযোগে ৯০ দিনের জন্য বরখাস্ত আছেন তিনি।

/এফআইআর/এসএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের