কোপা দেল রে থেকে নিষিদ্ধ রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৫, ২২:২৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০০:০০

ssssss নিষিদ্ধ খেলোয়াড় মাঠে নামানোয় রিয়াল মাদ্রিদকে কোপা দেল রে'র চলতি আসর থেকে বহিষ্কার করেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তবে এই কঠিন রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে ইউরোপের সবচেয়ে দামি ক্লাবটি।
রিয়ালে পাড়ি জমানোর আগে গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে কোপা দেল রে'র তিন ম্যাচে হলুদ কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান ডেনিস চেরিশেভ। নিষেধাজ্ঞা সত্বেও গত বুধবার রাতে কোপা দেল রে'র ম্যাচে কাদিজের বিরুদ্ধে তাকে মাঠে নামান রিয়াল কোচ রাফায়েল বেনিতেজ। এরই প্রেক্ষিতে ফুটবল এসোসিয়েশনে অভিযোগ দায়ের করে কাদিজ।
নিষিদ্ধ খেলোয়াড় মাঠে নামানোর শাস্তি হিসেবে স্প্য‌‌‌ানিশ ফুটবল ফেডারেশনের নিয়ামানুযায়ী কোপা দেল রে'র চলতি আসর থেকে বহিষ্কার করা হলো রিয়ালকে। এ বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় বিভাগের দল ওসাসুনাকে একই কারণে লিগ কাপ থেকে বহিষ্কার করা হয়।

2338672

বুধবার দ্বিতীয় সারির দল কাদিজের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচটিতে ডেনিস চেরিশেভকে শুরুর একাদশে মাঠে নামান কোচ রাফায়েল বেনিতেজ। রাশিয়ান মিডফিল্ডারের গোলেই তিন মিনিটের মাথায় লিড নেয় গ্যালাকটিকোরা। কিন্তু, এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা চেরিশেভের তো এ ম্যাচে মাঠে নামার কথাই ছিল না। বিষয়টি পরে বুঝতে পেরেই দ্বিতীয়ার্ধে চেরিশেভের বদলি খেলোয়াড় মাঠে নামান বেনিতেজ। সূত্র- গোল ডটকম।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের