চলে গেলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী মার্টিন পিটার্স

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৯, ১৯:৩১আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৮

মার্টিন পিটার্স ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ববি মুর, অ্যালান বল, রে উইলসন ও গর্ডন ব্যাঙ্কস আগেই চলে গেছেন না ফেরার দেশে। এবার চলে গেলেন মার্টিন পিটার্সও। সাবেক এই মিডফিল্ডার মারা গেছেন শনিবার, ৭৬ বছর বয়সে। ২০১৬ সাল থেকে অ্যালঝেইমারে ভুগছিলেন তিনি।

পিটার্সের সাবেক ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ওয়েবসাইটে দেওয়া একটি বিবৃতিতে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন,‘শোকসন্তপ্ত হৃদয়ে আমরা ঘোষণা করছি, আজ (শনিবার) ভোর ৪টায় ঘুমের মধ্যে মারা গেছেন মার্টিন পিটার্স। শান্তিতেই চলে গেছেন তিনি। তিনি ছিলেন একজন ভালো স্বামী, স্নেহশীল বাবা ও দাদা। তাকে হারিয়ে আমরা মর্মাহত, তবে তার অর্জন নিয়ে গর্বিতও বটে। তার সঙ্গে আমাদের অজস্র সুখস্মৃতি।’

বিশ্বকাপের কয়েক মাস আগে ইংল্যান্ড দলে জায়গা পান পিটার্স। কোচ আলফ্রেড রামসের আস্থার প্রতিদান দিয়েছিলেন ভালো মতোই। পশ্চিম জার্মানির বিপক্ষে ফাইনালে হেলমট হলারের গোলে পিছিয়ে পড়ার পর জিওফ হার্স্ট সমতায় ফেরান ইংল্যান্ডকে। ৭৬ মিনিটে অ্যালান বলের কর্নার থেকে হার্স্টের শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে ঠিক পিটার্সের সামনে পড়ে। ৮ গজ ‍দূর থেকে হাফভলিতে ইংল্যান্ডকে এগিয়ে দেন তিনি। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ভলফগ্যাং ওয়েবার জার্মানদের সমতায় ফেরালেও অতিরিক্ত সময়ে হ্যাটট্রিক করে ইংলিশদের প্রথম শিরোপা এনে দেন হার্স্ট।

১৯৫৯ সালে পিটার্সের ক্যারিয়ার শুরু ওয়েস্ট হ্যামে। ৬ বছর পর দলের কাপ উইনার্স কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। জাতীয় দলের জার্সিতে ৬৭ ম্যাচ খেলে করেছেন ২০ গোল। ওয়েস্ট হ্যামের পক্ষে ৩৬৪ ম্যাচে তার গোল সংখ্যা ১০০টি। ১৯৭০ সালে যোগ দেন লন্ডনের আরেক ক্লাব টটেনহাম হটস্পারে। নরউইচ সিটি আর শেফিল্ড ইউনাইটেডেও খেলেছেন কয়েক মৌসুম।

পিটার্সকে হারিয়ে ব্যথিত ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক হার্স্ট। জাতীয় দল ও ওয়েস্ট হ্যামে দীর্ঘ দিনের সতীর্থর প্রতি শ্রদ্ধার্ঘ্য, ‘বিশ্বকাপ ফাইনালে গোল করেছিল মার্টিন। দীর্ঘদিন আমি, মার্টিন ও ববি মুর ওয়েস্ট হ্যামে খেলেছি। শান্তিতে ঘুমাও প্রিয় বন্ধু।’

/এফএইচএম/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের