বসুন্ধরাকে নিয়ে শেষ আটে চট্টগ্রাম আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৯, ২২:৩৩আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২২:৩৮

 ব্রাদার্সকে হারাতে সমস্যা হয়নি চট্টগ্রাম আবাহনীর শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে রানার্সআপ চট্টগ্রাম আবাহনী ফেডারেশন কাপেও সাফল্য পেতে শুরুটা করেছে জয় দিয়ে। প্রথম ম্যাচ জিতে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মারুফুল হকের দল। রবিবার ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে ২-০ গোলে। ‘বি’ গ্রুপ থেকে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে বসুন্ধরা কিংসেরও। শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। আর টানা দুই ম্যাচ হেরে ফেডারেশন কাপ থেকে বিদায় নিলো ব্রাদার্স।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে চট্টগ্রাম আবাহনীর প্রাধান্য ছিল একচ্ছত্র। বেশ কয়েকটি ধারালো আক্রমণে প্রতিপক্ষকে চেপে ধরে তারা। ১৭ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ এসেছিল। ব্রাজিলের স্ট্রাইকার নিক্সন ব্রিজোলারার বাঁ পায়ের জোরালো শট গোলকিপার তিতুমীর চৌধুরী ফিরিয়ে দেন। একটু পরই উজবেক খেলোয়াড় শুকুর আলির শট গোললাইন থেকে ক্লিয়ার করেন এক ডিফেন্ডার। ২৯ মিনিটে নাইজেরিয়ান চিনেদু ম্যাথিউর ক্রসে রাকিব হোসেনের ভলি পোস্ট ঘেঁষে চলে যায় বাইরে।

তবে ৩৪ মিনিটেই সব হতাশা দূর হয়ে যায়। রাকিব হোসেনের ডান প্রান্তিক ক্রসে নিক্সন প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন (১-০)।

বিরতিতে যাওয়ার এক মিনিট আগে ব্যবধান বাড়তেও পারতো। নাইজেরিয়ান মিডফিল্ডার চার্লস দিদিয়েরের ক্রসে রাকিবের শট গোলকিপার ফিরিয়ে দেন।

বিরতির পর অবশ্য ব্রাদার্স কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৭৫ মিনিটে নাইজেরিয়ার এনকোচা কিংসলের ক্রসে উজবেক ভালিজনভ ওতাবেকের হেড পোস্টে লেগে ফেরে।

বরং ৮৩ মিনিটে আরও একটি গোল করে ব্রাদার্সকে ম্যাচ থেকে ছিটকে দেয় আবাহনী। ম্যাথিউ দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপিয়ে দেন।

প্রথম ম্যাচেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত, চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল হকের লক্ষ্য এখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, ‘প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি। দল জিতেছে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে। এখন আমাদের গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য। আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে চাই।’

ব্রাদার্স ইউনিয়নের কোচ মহিদুর রহমান মিরাজ ম্যাচ হারের পর বলেছেন, ‘আমি আগেই বলেছি, ফেডারেশন কাপে আমাদের কোনও লক্ষ্য নেই। লিগে ভালো করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের