বার্সাকে রুখে দিল ভ্যালেন্সিয়া

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৫, ১২:৫৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০১:২৭

La liga Barca স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ জয় পেলেও ড্রয়ের মুখ দেখেছে বার্সেলোনা। নিজেদের মাঠে  বার্সাকে ১-১ গোলে রুখে দিয়েছে ভ্যালেন্সিয়া। লা লিগায় টানা ছয় ম্যাচ জেতার পর ড্রয়ের মুখ দেখল কাতালান জায়ান্টরা।
শনিবার রাতের এই ম্যাচে প্রথমার্ধে আক্রমণের পসরা সাজালেও লক্ষ্যভেদ করতে পারেননি মেসি, সুয়ারেজরা।
৬ মিনিটে গোলের প্রথম সুযোগ তৈরি করে বার্সেলোনা। ডি-বক্সে ঢুকে পড়া নেইমারের শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে।
২৬ মিনিটে সহজ একটি সুযোগ হাতছাড়া করেন মেসি। বল পেয়েও আর্জেন্টিনা ফরোয়ার্ড বল মেরে দেন গোলরক্ষকের কাছে।
বিরতির পরও আক্রমণে ধার কমেনি লুইস এনরিকের শিষ্যদের। ৫৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সুয়ারেজ।
লা লিগায় এ মৌসুমে সুয়ারেজের গোল সংখ্যা ১৩টি। গোলদাতাদের তালিকায় ১৪ গোল করে সবার ওপরে আছেন নেইমার।
৮৬ মিনিটে পাল্টা আক্রমণে সমতায় ফেরে স্বাগতিক ভ্যালেন্সিয়া। জোরালো শটে বার্সা গোল রক্ষক ব্রাভোকে পরাস্ত করেন সান্তি মিনা।
এ ড্রয়ের ফলে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি