আত্মসমর্পণ করেনি লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২০, ১০:০৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১০:১৩

ফিরমিনোর শেষ দিকের গোলে জিতলো লিভারপুল প্রিমিয়ার লিগে ৭২৫ মিনিটের অরক্ষিত গোলপোস্ট ভেঙে লিভারপুলের কাছ থেকে পয়েন্ট আদায় করার দোরগোড়ায় ছিল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। কিন্তু আত্মসমর্পর্ণ করেনি অলরেডরা। শেষ দিকে ফিরমিনো বাঁচালেন। গতকাল বৃহস্পতিবার মলিনেক্স স্টেডিয়ামে ২-১ গোলে লিগে টানা ১৪তম জয়ের স্বাদ পেলো লিভারপুল।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখে আবারও ম্যানচেস্টার সিটিকে ১৬ পয়েন্টে পেছনে ফেললো ইয়ুর্গেন ক্লপের ফুটবলাররা। ২৩ ম্যাচে ২২তম জয়ে ৬৭ পয়েন্ট শীর্ষে থাকা লিভারপুলের। ম্যানচেস্টার সিটি ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আরেকটি জয়ের পরও মাটিতে পা রাখছেন দলের জার্মান কোচ, ‘আমি এটা (লিগ ট্রফি) নিয়ে ভাবি না। আমার চিন্তায় কেবল পরের ম্যাচ জেতা, দেখা যাক কী হয়।’

লিগে টানা ৪০ ম্যাচ অজেয় থাকার পথে অষ্টম মিনিটে গোলমুখ খোলে লিভারপুল। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন অধিনায়ক জর্ডান হেন্ডারসন। এগিয়ে থাকা দলটি বড় ধাক্কা খায় সাদিও মানের চোটে। হ্যামস্ট্রিংয়ে ব্যথা নিয়ে আধঘণ্টার মাথায় মাঠ ছাড়েন সেনেগালিস ফরোয়ার্ড। তার বদলি নেমে লিগে অভিষেক হয় তাকুমি মিনামিনোর।

প্রথমার্ধের বাকি সময়ে দারুণ লড়াই করলেও ১-০ গোলে পিছিয়ে থাকে উলভস। অবশ্য দ্বিতীয়ার্ধে লিভারপুলকে চেপে ধরে স্বাগতিকরা। চমৎকার কাউন্টার অ্যাটাকে ৫১ মিনিটে রাউল হিমেনেজের সফল হেড মলিনাক্সের গ্যালারিতে হৈ-চৈ ফেলে দেয়। সমতা ফেরানোর পর আরও দুবার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে উলভস। অ্যাডাম ট্রাওরে ও হিমেনেজকে ঠেকিয়ে দলকে বাঁচান লিভারপুল গোলকিপার আলিসন।

জয়সূচক গোল করতে না পারলেও লিভারপুলকে রুখে দেওয়ার ইঙ্গিত দিয়েছিল উলভস। কিন্তু পারেনি অলরেডদের জয়যাত্রা থামাতে। ফিরমিনোর প্রথম প্রচেষ্টা রুই প্যাট্রিসিও ব্যর্থ করেন। তবে খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে হেন্ডারসনের বাড়ানো বলটি জালে জড়াতে দ্বিতীয়বার ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় দশম গোলটি করে দলকে জেতান ফিরমিনো।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম