রোনালদো-বেনজেমার হ্যাটট্রিক: মালমোর জালে রিয়ালের ৮ গোল

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৫, ০৩:৩৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৯:১৭

2369242_herol উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ‘এ’ এর শেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার হ্যাটট্রিকে মালমোকে রীতিমতো বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে ঘরের মাঠে খেলায় রোনালদোর ৪ ও বেনজেমার ৩ গোলে মালমোকে ৮-০ গোলে হারিয়েছে রাফায়েল  বেনিতেজের শিষ্যরা।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে রাফা বেনিতেজের শিষ্যরা। ম্যাচের ১২ মিনিটে রোনালদোর অ্যাসিস্ট থেকে দুর্দান্ত গোল করে লিড পাইয়ে দেন করিম বেনজেমা। প্রথম গোলের ঠিক ১২ মিনিটের মাথায় রোনালদোর অ্যাসিস্ট থেকে আবারও গোল করে লিড দ্বিগুণ করেন বেনজেমা। এরপর ম্যাচের ৩৯ মিনিটে রোনালদো নিজেই আঘাত করেন মালমোর জালে। মালমোর দেয়া ফাউলে পাওয়া ফ্রি কিকে এক অসাধারণ স্ট্রাইকে দারুণ গোল করে দলকে আরও একবার এগিয়ে নিয়ে যান তিনি। প্রথমার্ধে আরও বেশ কয়েকবার মালমোর জালে আক্রমণ চালালেও আর কোনও গোল না হলে ৩-০ তে এগিয়ে বিরতিতে যায় রিয়াল।
বিরতির পর আরও দুর্দান্ত হয়ে ওঠেন রোনালদো বেনজেমারা। ম্যাচের ৪৭ ও ৫০ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো।৫৮ মিনিটে ফের মালমো রক্ষণে হানা দেন তিনি। দলের ৬ষ্ঠ ও নিজের চতুর্থ গোল আদায় করেন রোনালদো। ম্যাচের ৭০ মিনিটে গোল করেন কোভাচিচ। এর ঠিক চার মিনিট পরই হ্যাটট্রিক করে বেনজেমা।
প্রথম লেগে মালমোর মাঠে আতিথ্য নিয়ে ২-০ গোলে জিতেছিল রোনালদো বাহিনী। ফিরতি লেগেও সুইডিশ ক্লাবটিকে বিধ্বস্ত করল রিয়াল।এই ম্যাচের আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
গ্রুপের অন্য ম্যাচে শাখতার দোনেৎস্ককে ইব্রাহিমোভিচ ও ডি সিলাভর গোলে ২-০ গোলে পরাজিত করেছে প্যারিস সেন্ট জার্মেই।

/এমআর /

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের