টোকিও অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনা, ব্রাজিলের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৩

আর্জেন্টিনার অলিম্পিক নিশ্চিতের আনন্দ লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে ২০২০ টোকিও অলিম্পিক ফুটবলে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আঞ্চলিক বাছাই পর্বে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে অলিম্পিকের টিকিট পেয়েছে সাদা-আকাশি জার্সিধারীরা। তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে অপেক্ষায় থাকতে হলো উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করায়।

লাতিন আমেরিকা অঞ্চলের প্রাক-অলিম্পিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে টানা দ্বিতীয় জয়ে চ্যাম্পিয়নও হয়েছে আর্জেন্টিনা। আজ (শুক্রবার) ভোরে স্বাগতিক কলম্বিয়াকে হারিয়ে এই অঞ্চল থেকে সবার আগে টোকিও অলিম্পিকের মূল পর্বে পৌঁছে গেছে তারা।

দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের ঝড়ে ২ গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ৫০ মিনিটে অগাস্তিন উরজির গোলে এগিয়ে যাওয়ার পর ৫৩ মিনিটে জাল খুঁজে পান লেহুয়েন পেরেজ। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে এদুইন সেতরে গোল পেলে খেলায় ফেরার ইঙ্গিত দেয় কলম্বিয়া। সম্ভাবনা তাদের আরও বেড়েছিল উরজির লাল কার্ডে আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হলে। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ২-১ গোলের ব্যবধান ধরে রেখে টোকিও অলিম্পিক নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। ‍

গ্রুপ পর্ব শেষে রবিন রাউন্ডে খেলছে চার দল। সেখানে শীর্ষ থাকা দুই দল চলে যাবে টোকিও অলিম্পিকে। উরুগুয়েকে প্রথম ম্যাচে ৩-২ গোলে হারানো আর্জেন্টিনা টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে পূরণ করেছে একটি জায়গা। অন্য জায়গায় লড়াইয়ে এখন ব্রাজিল (২ পয়েন্ট), উরুগুয়ে (১ পয়েন্ট) ও কলম্বিয়া (১ পয়েন্ট)।

২০১৬ সালে ঘরের মাঠের অলিম্পিকে সোনা জিতেছে ব্রাজিল। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার অলিম্পিক জয়ের স্বাদ পায় নেইমাররা। এবারের বাছাইয়েও দারুণ পারফরম্যান্স সেলেসাওদের, কিন্তু চূড়ান্ত পর্বে এসে দুই ম্যাচের দুটিতেই ড্র করে পড়ে গেছে শঙ্কার মধ্যে। আজ ভোরে উরুগুয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে সমতায় ফিরলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। তাই এখন শেষ ম্যাচের দিকে তাকিয়ে ব্রাজিল।

গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে হবে আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। টোকিও গেমসে খেলতে হলে ম্যাচটি জিততেই হবে তাদের। ড্র করলেও চলবে যদি উরুগুয়ে-কলম্বিয়ার অন্য ম্যাচে কেউ না জেতে।

১৪তম দল হিসেবে টোকিও অলিম্পিকের মূল পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাদের আগে টিকিট পাওয়াদের মধ্যে অন্যতম মিসর, ফ্রান্স, জার্মানি, স্পেন ও দক্ষিণ কোরিয়া।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের