গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৫, ০৪:২০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ০২:১১

3356 চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ডি এর শেষ ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাডবাখ হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। এদিন খেলার শেষদিকের দুই গোলে বরুশিয়াকে হারিয়েছে ম্যানুয়েল পেল্লোগ্রিনির শিষ্যরা।
নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে জার্মান জায়ান্ট বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে ম্যানসিটি। ঘরের মাঠে প্রথম লিড নেয় ম্যানসিটি। ১৬তম মিনিটে দলকে এগিয়ে দেন ডেভিড সিলভা। স্টারলিংয়ের দারুণ পাসকে কাজে লাগিয়ে গোল করেন স্প্যানিশ তারকা।তবে, বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি ম্যানসিটি। তিন মিনিটের মাথায় গোল শোধ করে অতিথিরা। ১৯তম মিনিটে স্টিনডলের অ্যাসিস্ট থেকে মনশেনগ্লাডবাখের হয়ে প্রথম গোল করেন জুলিয়ান কর্ব।
ম্যাচের ৪২ মিনিটের মাথায়  রাফায়েল কায়েতানোর গোলে ২-১ গোলে লিড নেয় মনশেনগ্লাডবাখ।
বিরতির পর হারের শঙ্কা নিয়ে মাঠে নামে ম্যানসিটি। খেলার ৭৯ মিনিটে গোল করে সিটিকে সমতায় ফেরান স্টারলিং। এর দুই ‍মিনিট পরেই দলকে ৩-২ লিড পাইয়ে দেন স্টারলিং। ৮১ মিনিটের মাথায় উই্লফ্রেড বনির অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন স্টারলিং।
মনশেনগ্লাডবাখের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন উইলফ্রেড বনি। ম্যাচের ৮৫ মিনিটের মাথায় সিটিজেনদের হয়ে চতুর্থ গোলটি করেন তিনি। 

এ জয়ের পরে গ্রুপ ‘ডি’র শীর্ষস্থানটি পায় ম্যানসিটি। ৬ ম্যাচে সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে খেলবে সিটিজেনরা।গ্রুপের অন্য ম্যাচে সেভিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়ে শেষ ষোলোতে উঠেছে জুভেন্টাস।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের