চট্টগ্রাম আবাহনীকে হারালো আরামবাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বিজয়ী আরামবাগ প্রথম ম্যাচ জিতে প্রিমিয়ার ফুটবল লিগে শুভসূচনা করেছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে তারা পরাজিত। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে আরামবাগ জিতেছে ২-১ গোলে।

প্রথমার্ধের শেষ ১০ মিনিটে হয়েছে গোল তিনটি। ৩৮ মিনিটে বক্সে ঢুকে কোনাকুনি শটে আরামবাগকে এগিয়ে দেন নাইজেরিয়ান স্ট্রাইকার এলিটা কিংসলে।

পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া স্বাগতিক দল গোলের দেখা পায় যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। চিনেদু ম্যাথিউর ক্রস থেকে গোল করেন অভিজ্ঞ স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি।

কিন্তু পরের মিনিটে হাস্যকর ভুলে আবার পিছিয়ে পড়ে প্রিমিয়ার লিগে চট্টগ্রামের একমাত্র প্রতিনিধি। একটি পাস পায়ে রাখতে পারেননি ডিফেন্ডার শওকত রাসেল। সেই সুযোগে গোলকিপারকে সহজেই পরাস্ত করেন কিংসলে।

বিরতির পর অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি চট্টগ্রাম আবাহনী। তাদের একটি প্রচেষ্টা ফিরে আসে ক্রস বারে লেগে।

দুই ম্যাচ খেলে দুই দলেরই সংগ্রহ তিন পয়েন্ট করে।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম