মেসির জন্য জেল বানাচ্ছে না নাপোলি

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৪

মেসির জন্য জেল বানাচ্ছে না নাপোলি বার্সেলোনার মুখোমুখি হতে গেলে সবার আগে সামনে আসে লিওনেল মেসির মুখ। প্রতিপক্ষ কোচের পরিকল্পনাই থাকে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে কীভাবে আটকানো যায়। অতীতে অনেক কোচ সেটি স্বীকারও করেছেন। নাপোলি কোচ গাত্তুসো নাকি আরও বড় পরিকল্পনা নিয়ে নামছেন, ইতালিয়ান সংবাদমাধ্যমে তেমন খবরই ছাপা হয়। বলা হচ্ছিল, মেসির জন্য ‘জেল’ বানাচ্ছেন গাত্তুসো! যদিও খবরটি উড়িয়ে দিয়েছেন নাপোলি কোচ।

আজ (মঙ্গলবার) রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে নাপোলির মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। নেপলসের ম্যাচের আগে লা লিগায় এইবারের বিপক্ষে একাই ৪ গোল করেছেন মেসি। এমনিতেই আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে দুশ্চিন্তা ছিল নাপোলি ক্যাম্পে, এর ওপর আবার ‍তাদের বিপক্ষে লড়াইয়ের আগে গর্জে উঠেছেন মেসি। সে কারণেই নাকি ‍ইতালিয়ান ক্লাবটির কোচ মেসিকে আটকানোর কঠিন ছক কষে রেখেছেন।

যদিও ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গাত্তুসো জানিয়েছেন, মেসি নয়, তারা বার্সেলোনার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। মেসির জন্য জেল বানানো প্রসঙ্গে নাপোলি কোচের বক্তব্য, ‘পত্রিকায় পড়লাম, আমি নাকি মেসিকে আটকানোর জন্য জেল বানানোর প্রস্তুতি নিচ্ছি। বিষয়টা মোটেও তেমন নয়। আমাদের দলীয়ভাবে লড়াই করা প্রয়োজন, আর মনে ‍রাখতে হবে মাঠে শুধু মেসি একা থাকবে না।’

অবশ্য মেসিকে ঠিকই সেরা মানছেন গাত্তুসো, ‘(নাপোলি ফরোয়ার্ড) লরেঞ্জো ইনসিগনে বলেছে, মেসি দারুণ খেলোয়াড়। প্লে স্টেশনেই কেবল মেসির মতো খেলা সে দেখেছে। মেসি শুধু দারুণ খেলোয়াড়ই নয়, সর্বকালের সেরাদের একজন। প্রত্যেকটি তরুণ ফুটবলারের আর্দশ সে।’

এরপরও শুধু মেসিকে নিয়ে ভাবছেন না নাপোলি কোচ, ‘আপনি মেসিকে আটকাতে পারবেন না, তবে আমার খেলোয়াড়েরা সেটি করার চেষ্টা অবশ্যই করবে। মনে রাখতে হবে আমরা বার্সেলোনার বিপক্ষে খেলব, শুধু মেসির বিপক্ষে নয়।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম